WB Budget LIVE : বাজাটে কল্পতরু বাংলার দিদি ! প্রত্যাশা মতোই বাড়ল লক্ষীর ভান্ডারের বরাদ্দ, এবার পুরুষদের জন্যও টাকা
WB Budget LIVE
তীর্থঙ্কর মুখার্জি : সামনেই ভোট আর সেই কথা মাথায় রেখেই অন্তর্বর্তী বাজেটে বাজেটে বাড়ল লক্ষীর ভান্ডারের বরাদ্দ। লক্ষীর ভান্ডার বাড়ল ৫০০ টাকা। এই বাজেটে শুধু মেয়েদের জন্যই নয় এবার ছেলেদের জন্যও টাকা। অর্থবর্ষ ২৬-২৭ বাজেটে মোয় ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে।

বরাদ্দ লক্ষী ভান্ডার :
প্রথমে লক্ষী ভান্ডারের টাকা দেওয়া হত ৫০০ টাকা। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে করা হয় ১০০০ টাকা। আর এবার সেই পরিমান আর ৫০০ বাড়িয়ে হল ১৫০০ টাকা।
এবার ছেলেদের জন্যও টাকা :
যুব সাথী নতুন স্কিমেও ১৮ থেকে ৪০ বছর বয়সের যুবকরা মাসে ১৫০০ টাকা করে পাবেন। তবে যে সকল যুবকেরা মাধ্যমিক পাশ করে চাকরি পাননি তারা প্রতি মাসে এই টাকাটা পাবেন। চালু হবে ১৫ আগস্ট থেকে।
আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাড়ল টাকা :
এই বাজেটে বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা। অর্থাৎ আশাকর্মীদের মাসিক ভাতা আরো ১০০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। কার্যকর হবে এপ্রিল মাস থেকে।
এছাড়াও একই প্রকৃতির অন্যান্য কর্মীদের ন্যায় এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও মাতৃত্বকালী ছুটি ১৮০ দিন পাবেন।

পাশাপাশি কনো আশাকর্মী কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দেরকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতি পুরণের ব্যবস্থাও থাকছে।
শিক্ষকদের জন্যও বরাদ্দ হল টাকা :
২০২৬ সালের এপ্রিল মাস থেকে ১০০০ টাকা করে বৃদ্ধি করা হবে শিক্ষা বন্ধু, সহায়ক /সহায়িকা ,প্যারা-শিক্ষক , বিশেষ শিক্ষাবিদ, ব্যাবস্থাপনা কর্মী, সম্প্রসারক এবং মূখ্য সম্প্রসারক কর্মীদের।
এখানেও একি ভাবে উল্লেখিত কর্মীদের মধ্যে ৬০ বছর পূরণের মধ্যে মৃত্যুবরণ করলে তাঁদের নিকটাত্মীয়দেরকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতি পুরণের ব্যবস্থাও থাকছে।
বাড়ল ডিএ :
বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা করল মমতা সরকার। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হল ৪ শতাংশ। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

আরো পড়ুন : LPG Price Hike : বছরের শুরুতেই ধাক্কা ! বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, দেখে নিন কতটা বাড়ল
