Warning to quit politics : জেলাশাসকের কাজে ক্ষুব্ধ বিধায়ক কৃষ্ণ কল্যাণী! রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি, জোর জল্পনা
Warning to quit politics
শান্তি রঞ্জন দাস : সোশ্যাল মাধ্যমে রায়গঞ্জের শাসক দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বড় হুঁশিয়ারি।”পরিস্থিতি যদি না বদলায় তা হলে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হব।” কিন্তু কোন পরিস্থির কথা বলেছেন, বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূলের বিধায়ক ?
Table of Contents
কিন্তু মূলত কী বিষয়ে সেই বিষয়টি এখনো জানাননি রায়গঞ্জের বিধায়ক। শাসকদলের জনপ্রতিনিধিদের সাথে স্মন্বয় বজায় রেখেই সাধারণত জেলাশাসকেরা কাজ করেন। কিন্তু এমন কী হল যে জেলাশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগ্রেদিয়ে এই ঝাঁজালো পোস্ট রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর।
Krishna Kalyani warns to quit politics
I will not work with any other party
I want to help people independently
রায়গঞ্জের বিধায়কের সমাজমাধ্যমে করা পোস্টে কী লিখেছেন ?
রায়গঞ্জ বিধানসভা থেকে দুই শিবির থেকে জয়ী হওয়া তথা বর্তমানে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসে থেকে জয়ী বিধায়ক কৃষ্ণকল্যাণী মঙ্গলবার তাঁর ফেসবুকের পোস্টে লিখেছেন, “আমি কৃষ্ণকল্যাণী, এক জন জনপ্রতিনিধি। জেলাশাসক হলেন জনগনের শুধুমাত্র সেবক। যদি পরিস্থিতি না বদলায় তাহলে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হব। আমি আর কনো দলের সাথে কাজ করব না। আমি স্বাধীন ভাবে মানুষের পাশে থেকে তাঁদের সাহাহ্য করতে চাই।”

আরো পড়ুন : RG Kar : সুপ্রিম নির্দেশকে উপেক্ষা,স্পর্ধা দেখিয়ে শুরু কর্মবিরতি, “সিবিআই জলদি করো নেংটি ছেড়ে ধেড়ে ধরো
বিধায়ক কৃষ্ণকল্যাণীর অভিযোগ, তিনি দলে থেকে নিজেরমতো করে কাজ করতে পারছেন না। মূলত জেলাশাসকের বিরুদ্ধে কৃষ্ণের ক্ষোভ প্রকাশ্যে আসল। কৃষ্ণের এই পোস্টের পরেই তৈরি হয়েছে রাজনৈতিক গুনঞ্জন।
উল্লেখ্য, কৃষ্ণ এর আগে ২৩ আগস্ট একি ভাবে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিধানসভার পিটিশন কমেটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফার কথা জানিয়ে ছিলেন। তবে কৃষ্ণর মঙ্গলবার মাঝরাতে করা পোস্ট থেকে এটা পরিষ্কার দলের সাথে অভিমান করে তিনি এই পোস্ট করেননি। তাঁর সগঘাত মুলত জেলাশাসকের বিরুদ্ধেই।

আরো পড়ুন : Actor Govinda was shot : সাতসকালে গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা !
