UPS Scheme: অবসরের পর এবার নয়া প্রকল্প UPS-এ ভাগ্যের চাকা ঘুরবে সরকারি কর্মীদের,কী কী সুবিধা পাওয়া যাবে ?

অমিত শর্মা : সরকারি কর্মচারীরা অবসরের পর যে পেনশন পেতেন সেই পুরনো পেনশন প্রকল্পে সংস্কার করল কেন্দ্র সরকার। তাই অবসরের পর এবার নয়া প্রকল্প ইউপিএস-এ ভাগ্য খুলবে সরকারি কর্মীদের। সরকারের তরফে জানানো হয়েছে, এই নয়া প্রকল্প UPS-এর মূল লক্ষ্য ৩ টি। প্রথমত-নিশ্চিত পেনশন , দ্বিতীয়ত- পারিবারিক পেনশন নিশ্চিত করা এবং তৃতীয়ত-ন্যূনতম পেনশন নিশ্চিত করা। পূর্বে সরকারি কর্মীরা যে পেনশন পেতেন সেটি ছিল ন্যাশনাল পেনশন স্কিম (National Pension scheme)। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০০৪ সাল থেকে যারা অবসরগ্রহণ করেছেন, তারাও এই সুবিধা পাবেন।

জেনে নেওয়া যাক কী কী সুবিধা মিলবে ইউপিএস-এ ?

প্রথমত : ৫০ শতাংশ নিশ্চিত পেনশন

এই নয়া ইউপিএস (UPS) স্কিমে যে সকল সরকারি কর্মীরা ২৫ বছর ধরে কাজ করছেন, তারা অবসর গ্রহণের এক বছরের আগের গড় মাসিক বেতন যা হবে, নিশ্চিত ভাবে তার ৫০ শতাংশ বেতন পাবেন। অবশ্যই বেসিক বেতনের ওপর ভিত্তি করেই এই পেনশন হিসাব করা হবে। পাশাপাশি জানানো হয়েছে পেনশনভোগীকে ২৫ বছর কাজ করা বাধ্যতামূলক। তার কম সময় কাজ করলে পেনশনভোগী সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

দ্বিতীয়ত : পারিবারিক নিশ্চিত পেনশন

এই স্কিমের গুরুত্বপূর্ণ বিষয়টি হল পারিবারিক পেনশন। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, ইউপিএসের অধীনে কোনও সরকারি পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্ত্রী বা পরিবার পেনশনের ৬০ শতাংশ পারিবারিক নিশ্চিত পেনশন হিসেবে পাবেন।

তৃতীয়ত : ন্যূনতম নিশ্চিত পেনশন

কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী যদি ১০ বছর কাজ করে থাকেন অর্থাৎ ২৫ বছরের কম সময় চাকরি করলেও নিশ্চিত ভাবে ১০ হাজার টাকা পেনশন পাবেন।

After retirement,

The wheel of fortune will turn Central government employees,

New project UPS, what benefits will be available?

কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী যদি ১০ বছর কাজ করে থাকেন অর্থাৎ ২৫ বছরের কম সময় চাকরি করলেও নিশ্চিত ভাবে ১০ হাজার টাকা পেনশন পাবেন

শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইউনিফায়েড পেনশন স্কিমে (Unified Pension Scheme) অনুমোদন দেওয়া হয়। আগামী বছরের এপ্রিল মাস থেকে চালু হবে এই নতুন পেনশন স্কিম।

Leave a Comment