UP Breaking : “মসজিদের নিচে মন্দির বিতর্ক”,কোর্টের নির্দেশে সমীক্ষক দল পৌঁছতেই ধুন্ধুমার, দেখুন ভিডিও

UP Breaking : “মসজিদের নিচে মন্দির বিতর্ক”,কোর্টের নির্দেশে সমীক্ষক দল পৌঁছতেই ধুন্ধুমার, দেখুন ভিডিও

Contents

UP Breaking

পিঙ্কি শর্মা : হাইকোর্টের নির্দেশে রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য বিশেষ দল সম্ভলের জামা মসজিদে পৌঁছলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন সকাল সাড়ে ৭টার নাগাদ জামা মসজিদে প্রবেশ করে বিশেষ সমীক্ষক দল। এরপর মসজিদের বাইরে প্রহরারত পুলিশের সাথে এলকার কিছু মানুষ তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে।

Table of Contents

এরপর মুহুর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে স্থানীয় উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই এবং জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া।

আরো পড়ুন : Many Slums are Burning : দাউদাউ করে জ্বলছে বস্তির একের পর এক ঘর,পুড়ে ছাই একাধিক বাড়ি

UP Breaking
UP Breaking
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত ১৯ নভেম্বর সম্ভল জেলার চৌন্দসির দায়রা আদালতের বিচারক আদিত্য সিংয়ের এজলাসে জামা মসজিদের সমীক্ষার জন্য অ্যাডভোকেট কোমিশনকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতো কমিশনের মাধ্যমে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করে আদালতে আদাখিল করতে হবে।

উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদটি হরিহর মন্দিরের ধ্বংশাবশেষের উপর নির্মিত বলে দাবি করা একটি পিটিশনের ভিত্তিতে স্থানীয় আদালতের নির্দেশে পর মঙ্গলবার প্রথম সমীক্ষা করতে গিয়েছিল সমীক্ষকরা। দ্বতীয় সমীক্ষায় আজ রবার সমীক্ষকেরা জামা মসজিদে পৌঁছলে সেই সময় স্থানীয় জনতাদের সাথে ব্যাপক গন্ডগোল বেধে যায়।

UP Breaking
UP Breaking

আরো পড়ুন : WB-By Election Result 2024 LIVE : গণনা চলছে,বাংলায় সবুজ সুনামি! বাংলার ৬-এর মধ্যে ৩ টিতে জয়ী TMC,বাকি ৩টি জয়ের মুখে,কোথায় কে জয়ী ?

A chaotic situation was created when the special team reached Sambhal’s Jama Masjid for the second round of survey on Sunday on the orders of the High Court

The Jama Masjid at Sambal in Uttar Pradesh is claimed to be built on the ruins of the Harihar Temple

The Samajwadi Party slammed the UP government over the survery

যদিও ঘন্টা খানেকের মধ্যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেসিয়া বলেছেন, “কিছু দুষ্কৃতকারী পাথর ছোঁড়ার অবলম্বন করেছিল কিন্তু পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং জরিপ চলছে।”

উত্তরপ্রদেশের ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য বলেন, তিনি বলেন, আদালতের নির্দেশনা মেনে চলা সরকার ও পুলিশের দায়িত্ব এবং যারা এতে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমীক্ষা নিয়ে ইউপি সরকারের সমালোচনা করেছে সমাজবাদী পার্টি।

UP Breaking
UP Breaking

আরো পড়ুন : RG Kar : চরম অবস্থা, আরজি করে ৩ ডোমের মধ্যে মারপিট! বন্ধ মর্গ, হয়নি কনো ময়না তদন্ত

Leave a Comment