Trafic Problem in Raiganj : যানজট নিরাসনে এবার নিয়ম মেনে চলবে টোটো! কী জানালেন কৃষ্ণ কল্যাণী

Trafic Problem in Raiganj : যানজট নিরাসনে এবার নিয়ম মেনে চলবে টোটো! কী জানালেন কৃষ্ণ কল্যাণী

Contents

Trafic Problem in Raiganj

শান্তি রঞ্জন দাস : রায়গঞ্জ শহরকে যানজটের হাত থেকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার এই বিশেষ বৈঠক হয় রায়গঞ্জ পুরসভায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভায় পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুর প্রশাসক অরিন্দম সরকার, এসডিও কিংশুক মাইতি, আইসি বিশ্বেশ্বর রায় সহ প্রশাসনিক কর্তারা।

Table of Contents

এদিনের বৈঠকের মুল এজেন্ডা ছিল রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করা এবং রায়গঞ্জ শহরে ব্যাপক পরিমানে বেড়ে যাওয়া টোটোর লাগাম টানা। রায়গঞ্জ শহরে বাসিন্দাদের একটা বড় অভিযোগ টোটোকে নিয়ে। রায়গঞ্জ শহরের রাস্তায় বেরিয়ে চলাফেরা পর্যন্ত দুষ্কর হয়ে দাড়িয়েছে টোটোর কারনে।

আরো পড়ুন : Gujarat Health Scam,Death 2 : স্বাস্থ্য কার্ডের অর্থ তছরুপ,গুজরাটের হাসপাতালে মৃত্যু ২! অসুস্থ ৫

Trafic Problem in Raiganj
Trafic Problem in Raiganj
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার রায়গঞ্জবাসিকে যানজটের থেকে রেহাই দিতে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভায় পুর প্রশাসক,পুলিশ প্রশাসন,প্রশাসককে নিয়ে একটি বিশেষ বৈঠক করেন।

এদিন বৈঠকের শেষে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, রায়গঞ্জ শহরে টোটোর পরিমান এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষের থেকে যেন টোটোর সংখ্যাই বেশি। তাই এমন একটা পথ এদিনের আলোচনায় খুঁজে বার করা হল যাতে টোটোদের জিবীকার উপর প্রভাব না পরে আবার সাধারণ মানুষের যেন টোটোকে নিয়ে হয়রানির শিকার না হতে হয়।

Trafic Problem in Raiganj
Trafic Problem in Raiganj

MLA Krishna Kalyani is zealous to solve the traffic congestion problem of Raiganj city

2 color toto will run in the city to control the traffic jam

The main agenda of the meeting was to decongest Raiganj city

যানজট শহর উপহার দিতে কোন পদ্ধতি অবলম্বন ?

শহরে আশেপাশের গ্রাম থেকে একটা ব্যাপক সংখ্যায় টোটো ঢুকে পড়ছে শহরে। এবর সেই সকল টোটো এবং রায়গঞ্জ শহরের টোটোদেরকে একটি নিয়মের মধ্যে বেঁধে দিয়ে যানজটের সমস্যা সমাধানের একটি পদ্ধতি অবলম্বন করল রায়গঞ্জ পুরসভা, বিধায়ক এবং পুলিশ প্রশাসন।

আরো পড়ুন : Tab Scam Arrested 4 : শুরু জেলায় জেলায় ট্যাব চোর ধরার অভিযান! গ্রেপ্তার ৪, এর মধ্যে উত্তর দিনাজপুরেই তিন

Trafic Problem in Raiganj
Trafic Problem in Raiganj

এদিন বিধায়ক বলেন, টোটোর রেজিস্ট্রেশনে কিছু নতুন নিয়ম যুক্ত করা হল। এবং আগামীদিনে রায়গঞ্জ শহরে চলাচল করা টোটোগুলিতে নীল এবং সবুজ দুটি রঙের কোড থাকবে। রায়গঞ্জের পথে একদিন নীল টোটো একদিন সবুজ টোটো চলাচল করবে। তাতে শহরে নিত্যদিনের হিসেবে টোটোর সংখ্যাটা অর্ধেকে নেমে যাবে।

বিধায়ক আরো বলেন, টোটোর সংখ্যা বৃদ্ধির কারনে সব টোটো সবসময় যাত্রী না পেয়ে খালি টোটো নিয়ে ঘুরে বেড়ায় শহরের বুকে। কিন্তু সেই সকল টোটোদের ব্যাটারি দৈনিক চার্য করতে হয় সেই যায়গায় ব্যাটারি রিচার্যের খরচ থেকে মুক্তি পাবে। এবং আগামীতে টোটো চালকদেরকেও ভাড়া ছাড়া অযথা ঘুরে বেড়াতে হবেনা। এবং রায়গঞ্জ শহর যানজট মুক্ত হবে অনেকটাই।

এই বিষয়ে মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, আজকের বৈঠকে রায়গঞ্জ শহরের যানজট নিয়ে আলচোনা হয়। রায়গঞ্জ শহরে যে সকল টোটো চলবে ৬ কিলোমিটারের বেশি অতিক্রম করবে না। এবং রুরাল এরিয়ার জন্য ২০ কিলো মিটার। জাতীয় ও রাজ্য সড়কে চলাচল করতে পারবেনা। এছাড়াও টোটো ডিলার দের মিটিং-এ বলা হয়েছে প্রত্যেকটি টোটোতে যেন লাইটের ব্যবস্থা থাকে। টোটোর পেছনে স্লোমুভিং স্টিকার লাগাতে হবে।

Trafic Problem in Raiganj
Trafic Problem in Raiganj

আরো পড়ুন : 1 person killed in shooting : সীমান্ত এলকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা,গুলি এবং নৃসংশভাবে কোপাল দুষ্কৃতীরা

Leave a Comment