Tevagha Express : অল্পের জন্য রক্ষা পেল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস !
Tevagha Express
বিশ্বজিৎ মন্ডল : বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে তেভাগা এক্সপ্রেস রওনা দিতেই ঘটল বড় বিপত্তি। কিছুটা দুর যেতেই ঘটে বিপত্তি। ট্রেনের ওভারহেডের ২৫ হাজার ভোল্টের তাঁর ছিড়ে পড়ে। থেমে যায় ট্রেন। কনো দুর্ঘটনা না ঘটলেও বড় বিপদ ঘটতে পাড়ত বলে মত ট্রেন যাত্রীরা।
Table of Contents
ঘটনাটি ঘটেছে সোমবার মল্লিকপুর ও রামপুর স্টেশনের কাছে। জানা গিয়েছে এদিন নির্দিষ্ট সময়ের ৫.৪৫ মিনিটে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় তেভাগা এক্সপ্রেস।
আরো পড়ুন : IPL Megha Auction 25 Day 1 : আইপিএল নিলাম ২০২৫ প্রথম দিন ! কে কতোতে বিকল ? ২৭ কোটিতে ঋষভ পন্থ

মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্যেশনে ঢোকার ঠিক আগে ভোর ৬.১২ মিনিটে পোলানপুর এলাকার কাছে ২৫ হাজার ভোল্টের ইলেক্ট্রিকের তার ছিড়ে পড়ে।
Tevagha Express narrowly escaped
The overhead wire of the train snapped while the train was moving
The incident took place on Monday near Mallikpur and Rampur stations

আরো পড়ুন : UP Breaking : “মসজিদের নিচে মন্দির বিতর্ক”,কোর্টের নির্দেশে সমীক্ষক দল পৌঁছতেই ধুন্ধুমার, দেখুন ভিডিও
খবর পেয়ে মালদা থেকে পৌঁছয় ইলেকট্রিক বিভাগের ইঞ্জিনিয়াররেরা। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট স্টেশনের জিআরপি। প্রায় ৩ ঘন্টা ট্রেনেই অপেক্ষা করতে হয় যাত্রীদের।
যাত্রীদের দীর্ঘক্ষন হয়রানির পর তেভাগা এক্সপ্রেসকে গন্তব্যস্থলে নিয়ে যেতে মালদা থেকে একটি ইঞ্জিন। শেষমেষ দীর্ঘ ৩ ঘন্টা পর কলকাতার উদ্দেশ্যে রওনা হয় তেভাগা এক্সপ্রেস।
ছোটো খাটো কম বেশি দুর্ঘটনা লেগেই থাকছে ভারতীয় রেলের সাথে। মুম্বাইয়ে ট্রেনের সঙ্গে রেললাইনের ১৫ ফুটের লোহার রডের ধাক্কা খায়। ২১শে নভেম্বর রাত ৮:৩৫ টায় একটি লোকাল ট্রেনের সাথে সংঘর্ষের পর রেলওয়ে কর্তৃপক্ষ খার এবং সান্তাক্রুজ রেলওয়ে স্টেশনগুলির মধ্যে রেলপথে একটি ১৫ ফুট এবং একটি ইঞ্চি লোহার রড উদ্ধার করে৷
মোটরম্যান ট্রেন থামিয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), স্টেশন মাস্টার এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোহার রড সংগ্রহ করে। বান্দ্রা রেলওয়ে পুলিশ শনিবার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তাকে আবদুল কাদির সামাতব্রেজ শেখ (২০), যিনি খার (পশ্চিম) বস্তিতে থাকেন।

আরো পড়ুন : Many Slums are Burning : দাউদাউ করে জ্বলছে বস্তির একের পর এক ঘর,পুড়ে ছাই একাধিক বাড়ি
