Terrorist Attack- died 7 : সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল উপত্যাকা, গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু ৬ শ্রমিক ও ১ চিকিৎসক
Terrorist Attack- died 7
তীর্থঙ্কর মুখার্জি : জঙ্গি হামলায় রক্তাক্ত হল উপত্যাকা। রবিবার রাতে শ্রমিকদের থাকার ক্যাম্পে ঢুকে জঙ্গিরা একেরপর এক এলোপাথারি গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় ৭ জনকে। সেখানেই গুলিবিদ্ধ হয় আরো ৫ শ্রমিক। তাঁদেরকে তরিঘরি স্থানিয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাযটি ঘটে কাশ্মীরের গান্দেরবল জেলায়। মৃতদের তালিকায় রয়েছে, একজন চিকিৎসক শাহনাওয়াজ, তিনি বুদগামের বাসিন্দা।
Table of Contents
এছাড়াও বাকি ৬ জন মৃত শ্রমীকেরা হলেন, কাশ্মীরের ফয়জ আহমেদ লোন (২৬), বিহারের ইন্দর যাদব (২৬), কাশ্মীরের জাহুর আহমেদ (২৭), পাঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং (৩০) এবং কাঠুয়ারের জগতার সিং (৩০) ও মহোন লাল ( ৩০)। এলাকাটি সেনাবাহিনী ও পুলিশ ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।
Doctors among 7 workers killed in Kashmir tunnel site terrorist attack
The area has been cordoned off by the army and police and a hunt is on to find the terrorists
পুলিশ সূত্রে জানাগিয়েছে, রবিবার রত ৮.১৫ মিনিটের নাগাদ শ্রমীকদের থাকার একটি বেসরকারি ক্যাম্পে ঢুকে জঙ্গিরা তাঁদের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথারি গুলি চালাতে থাকে সেই গুলিতেই মৃত্যু হয় ৭ জনের। এছাড়াও বাকি আরো ৫ জন শ্রমীক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, এ বছর কাশ্মীরে এখনও পর্যন্ত ৭ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন।
আরো পড়ুন : Cyclon DANA Live Updates : রক্তচক্ষু নিয়ে ১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “ডানা”, প্রস্তুত NDRF

জানা গিয়েছে, কাশ্মীরের সোনমার্গ এবং ও গান্দেরবলের গগনগীরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ৬ কিমি দীর্ঘ একটি টানেল তৈরী হচ্ছে। সেই টানেলে কাজ করছিলেন মৃত ও আহত শ্রমিকেরা। এই হামলার পর প্রশ্ন উঠছে, টানেলের কাজে নিযুক্ত শ্রমীকদের উপর জঙ্গিরা হামলা চালিয়ে কাশ্মীরের উন্নয়নের কাজ আটকে দেবার চেষ্টা করছে ? কারন টা হল কাধমীরের উন্ন্যন স্তব্দ করে দেওয়া।
কারন টানেলের কাজ সম্পন্ন হলে সারা বছর কাশ্মীরের সঙ্গে কার্গিলের যোগাযোগ স্থাপন হবে তেমনি শ্রীনগর-লেহ-র মধ্যে যাতায়াতে কম সময় লাগবে। এর ফলে পর্যটকদের আনাগোনা বাড়বে এবং তাঁদের অনেকটা সুবিধাও হবে। তাই জঙ্গিদের এই হামলা বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : Road Accident: ছুটির সকালেই হারহিম করা পথ দুর্ঘটনা, ৮ শিশু সহ মৃত কম্পক্ষে ১১
এই হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হত্যার চরম নিন্দা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে “এই জঘন্য কাজে জড়িতদের রেহাই দেওয়া হবে না এবং আমাদের নিরাপত্তা বাহিনী উপযুক্ত প্রতিশোধ নেবে। “অত্যন্ত শোকের এই মুহুর্তে, আমি নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

আরো পড়ুন : 1 person died : উঠোন থেকে তুলে নিয়ে গেল চিতা, খোবলানো দেহ উদ্ধার ছোট্ট সুশীলার
ঘটনার নিন্দ করেছেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেন, “ভীরু ও কাপুরুষের মতো শ্রমীকদের উপর হামলা চালানো হয়েছে সোনমার্গ এলকায়। মৃত পরিজনদের সমবেদনা জানাই।
