Terror attack in J&K,4 dead : ফের রক্তাক্ত ভূস্বর্গ,সেনার গাড়িতে জঙ্গি হামলায় দুই সেনা সহ ৪ জনের মৃত্যু, সাত দিনে একাধিক হামলা
Terror attack in J&K,4 dead
তীর্থঙ্কর মুখার্জি : আবারো সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir)। সেটাও নিয়ন্ত্রণরেখা থেকে ঢিল ছোড়া দুরুত্বে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেনার একটি গাড়িতে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। জানা গিয়েছে জঙ্গিদের গুলিতে ২ সেনা জাওয়ান সহ মোট চার জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ৪ জন।
Table of Contents
উল্লেখ্য এই ঘটনার কিছুক্ষন আগেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে প্রীতম সিং নামের একজন পরিযায়ী শ্রমিককে গুলি করে সন্ত্রাসবাদীরা। সেই গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন।
terrorist attack J&K,death 4
2 Soldiers among 4 killed in terror attack on army trucks in janmu and kashmir
Another terrorist attack in Jammu and Kashmir

আরো পড়ুন : Gold Smuggling-Arrest 1 : দীপাবলির আগে উত্তরবঙ্গে কোটি টাকারও বেশি মুল্যের সোনার বিস্কুট উদ্ধার, গ্রেপ্তার ১
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গুলমার্গ জেলার বুটাপাথারির কাছে। যে সেনা জাওয়ানের গাড়িটির উপর হামলা চালায় জঙ্গিরা সেই গাড়িটি ১৮ নম্বর রাষ্ট্রীয় রাইফেলের। জঙ্গি হামলার পর প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, এক অসামরিক মালবাহকের মৃত্যু হয়েছে এবং ৫ জন সেনা আহত হয়েছেন।
2 Soldiers among 4 killed in terror attack on army trucks in janmu and kashmir
Another terrorist attack in Jammu and Kashmir

পরে আহত সেনা সদস্যদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবিং এক জঙ্গিও আহত হয়েছে। জঙ্গিরা জাতে পালাতে না পারে পুরো এলকা ঘিরে ফেলতে বিশাল বাহিনী পাঠানো হয়েছে।
সন্ত্রাসী হামলার পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস (Chinar Corps)জানিয়েছে, বারমুলার বুটাপাথরির সাধারণ এলকায় অতর্কিত জঙ্গিদের হামলার পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা জাওয়ানরা। প্রাথমিক অনুমান ভারতীয় অনুপ্রবেশ করতে এই হামলা করেছে জঙ্গিরা।

আরো পড়ুন : Malda Bomb Blast : পৌর এলকায় বোমা বিস্ফোরন, রক্তাক্ত অবস্থায় ৬ বছরের শিশুকে নিয়ে ছুটল হাসপাতালে

