Tamal Roy Choudhury : শোকস্তব্দ পুরো টলিউড ! ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী,তাঁর হাত দিয়ে তৈরী অভিনেতা-পরিচালক

Tamal Roy Choudhury : শোকস্তব্দ পুরো টলিউড ! ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী,তাঁর হাত দিয়ে তৈরী অভিনেতা-পরিচালক

Tamal Roy Choudhury

কেয়া সরকার : প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র জগতের সনামধন্য অভিনেতা তমাল রায় চৌধুরী। বাংয়া বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন তমাল রায় চৌধুরী। তিনি জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল আশির উপরে।

আরো পড়ুন : IND vs NZ T20 World Cup Fainal : নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের ! ফাইনালেও বুম বুম ম্যাজিক,দেখুন ম্যাচের হাইলাইটস

Tamal Roy Choudhury
Tamal Roy Choudhury
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে আর্টিস ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী। তিনি জানান সোমবার ভোর সাড়ে তিনটের নাগাদ ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত ঋতুপর্ণের গুরু তমাল রায় চৌধুরী :

তমাল রায় চৌধুরী প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও। তিনি জানান,তমালদার হাত দিয়ে বহু অভিনেতা-পরিচালকের জন্ম হয়েছে। আমি যতোদুর জানি, পরিচালোক ঋতুপর্ণ ঘোষের গুরু ছিলেন উনি। অভিনয়েই উনি সিমাবদ্ধ ছিলেন না অভিনয়ের পাশাপাশি সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। ওঁর মতো রবীন্দ্র- সাহিত্য সম্পর্কে জ্ঞান খুব কম জনের আছে।

আরো পড়ুন : WB Weather LIVE Updates : বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি বাংলায় ! উত্তর-দক্ষিণে শুরু আজ থেকেই, একটানা ৮দিন, কবে কোথায় জেনে নিন

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ শেষ শ্রদ্ধা জানানোর জন্য অভিনেতার দেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিওতে। এরপর সেখানে শ্রদ্ধা জানিয়ে কেওড়াতলা মহাশশ্মানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান দিগন্ত বাগচী।

অনেকদিন ধরেই বিনোদনের পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেতা তমাল রায় চৌধুরী। তিনি জিবিতবস্থায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর শরীর ভালো যাচ্ছে না। বুকে পেসমেকার বসার কারণে এবং বার্ধক্যজনিত সমাস্যার জন্য নিজেকে অভিনয় জগত থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। পরের দিকে কাজের প্রস্তাব আসলেও, সেই সব সিনেমার শুটিংয়ের জন্য দূরে যেতে হত। যে কারণে তিনি ধীরে ধীরে কাজ নেওয়াও বন্ধ করে দেন।

আরো পড়ুন : Harmuz Pronali : ইরান বন্ধ করল হরমুজ প্রণালী ! দাম বাড়বে পেট্রোল -ডিজেলের, ভারতের কাছে মাত্র ৭৪ দিনের তেল মজুত,এবার…

প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরীর জনপ্রিয় ছবিগুলি :

বর্ষীয়ান এই অভিনেতা একাধিক জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন। উল্লেখ্যোগ্য সিনেমাগুলির মধ্যে ছিল…চ্যালেঞ্জ , জাতিস্মর চিরদিনই তুমি যে আমার, জাতিস্মর, লে হালুয়া লে, বিন্দাস, আমাজন, চাঁদের পাহাড়,অভিযান এবং গোরস্তানের সাবধান-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অভিনেতা।

আর্টিস্ট ফোরামের সম্পাদক দেবদূত ঘোষ জানান, সোমবার সকালে গৃহপরিচারিকা কাজে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেন। তিনি এসে জানান,ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে মারা গিয়েছেন।

আরো পড়ুন : Mamata LIVE : ভোটার তালিকা বাদ দেওয়ার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট শুরু মমতার, বাংলা নির্বাচনের আগে বিজেপি-ইসি ‘ষড়যন্ত্র’র অভিযোগ

বর্ষীয়ান অভিনেতা পরিবারের রেখে গিয়েছন পুত্র, পুত্রবধূ এবং কন্যাকে। তমাল রায় চৌধুরী আর্টিস্ট ফোরামের কার্যকারী কমিটির অন্যতম সদস্য ছিলেন। মঞ্চ-পর্দার সফল অভিনেতার প্রয়াণে শোকস্তব্দ পুরো টলিউড।

Tamal Roy Choudhury
Tamal Roy Choudhury

আরো পড়ুন : Wild Boar Attack : উত্তরবঙ্গের জঙ্গলে ত্রাস এখন বুনো শুয়োর ! তিন দিনে আক্রান্ত ৫, মৃত্যু হয়েছে ১ জনের