Swasthya Sathi : স্বাস্থ্যসাথী কার্ডে চুরি ঠেকাতে এবার অ্যাপ, AI আনছে স্বাস্থ্য দপ্তর! আর কী কী পদক্ষেপ?
Swasthya Sathi
মিষ্টু মুখার্জি : স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেশ কিছু বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে ভুয়ো বিল সরকারের কাছে টাকা তুলে নিচ্ছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জমার পাশাপাশি খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কানেও।
Table of Contents
এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্যসাথী নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রোগী পরিষেবায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি ঠেকাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ও জিয়ো ট্যাগিংয়ের মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করার ঘোষণা করেছে।

আরো পড়ুন : UAE vs IND U19 Live Updates : ১৩ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ এর সেমিতে ভারত
The Health Department is rolling out advanced technology AI and an app to prevent health card theft
The information about when the patient’s treatment starts and when it ends will be added to the Swasthyasathi mobile app through geo-tagging
But neither the patient nor his family will be directly involved in this process
এআই ও জিয়ো ট্যাগিং প্রযুক্তি চুরি ঠেকাতে কী ভাবে কাজ করবে ?
নতুন প্রযুক্তি ব্যবহার করে পর্যবেক্ষণ করা হবে স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিষেবা প্রদানের প্রতিটি ধাপ। জিয়ো ট্যাগিং-এর মাধ্যমে স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপে যুক্ত করা হবে। রোগীর চিকিৎসা কখন শুরু এবং কখন শেষ হচ্ছে সেই সকল তথ্য জিয়ো ট্যাগিং-এর মাধ্যমে স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপে যুক্ত করা হবে।
তারপর সেই তথ্য খতিয়ে দেখা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা “এআই”-এর সাহায্যে। তবে এই প্রক্রিয়ার সাথে রোগী বা তার পরিবারের সরাসরি যুক্ত থাকবে না। এই প্রযুক্তি ব্যবহার করা হবে শুধুমাত্র রোগী পরিষেবার পর বেসরকারি হাসপাতালগুলি যখন সরকারের থেকে টাকা দাবি করবে তখন এই তথ্যগুলি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।

আরো পড়ুন : 1 assailant caught : ভয়ঙ্কর কান্ড,পাঞ্জাবের স্বর্ণমন্দিরে গেটে প্রাক্তণ উপমুখ্যমন্ত্রীর উপর চলল গুলি, আটক ১
স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা প্রদানের সময় বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে মানতে হবে এই নির্দেশিকা
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে চিকিৎসার প্রতিটি ধাপে রোগী হাসপাতালে উপস্থিত কিনা, তা নির্দিষ্ট সার্ভারে আপলোড করতে হবে। রোগী পরিষেবা শেষ হলে, নির্ধারিত অ্যাপের মাধ্যমে রোগীর ছবি ও ভিডিও পাঠাতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে জিপিএস-এর তথ্যও। নির্দেশিকায় আরো বলা হয়েছে, জিপিএস-এর মাধ্যমে একবার ছবি বা ভিডিও পাঠানো হলে তা আর কোনভাবেই এডিট করা যাবে না। জিপিএস-এর পাঠানো সেই ভিডিওর সত্যতা যাচাই করতে ব্যবহার করা হবে এআই প্রযুক্তি।
এই প্রকল্পে কনো প্রকার জালিয়াতি ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেয়া হবে রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পে যাতে জালিয়াতি না তছরুপের মতো কোনও ঘটনা না ঘটে সেই কারণেই এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : Hemtabad : শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট নেতার বিরুদ্ধে দলের এক অধ্যাপককে মারার অভিযোগ, আহত অধ্যাপক
