Supreme court Next CJI : দেশের প্রধান বিচারপতি পদে দায়িত্ব পেলেন সঞ্জীব খান্না, কবে থেকে দায়িত্ব গ্রহণ?
Supreme court Next CJI
তীর্থঙ্কর মুখার্জি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ভারতের সর্বচ্চ আদালত সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নাকে নিয়োগ করলেন। বৃহস্পতিবার এই এই নিয়োগের সিলমোহর দেন রাষ্ট্রপতি। আগামী ১১ নভেম্বর এই পদ গ্রহণ করবেন। তাঁর মেয়াদকাল ২০২৫ সালের ১৩ মে পর্যন্ত।
Table of Contents
বর্তমানে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ই তাঁর উত্তরসূরী হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেছিলেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী, অর্জুন রাম মেঘওয়াল জানান, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) সাথে পরামর্শের করা হয়।

Sanjeev Khanna was appointed as the Chief Justice of the country
Will assume responsibility on November 11, 2024
Will take charge as the 51st Chief Justice of the country
পরামর্শের পর ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, মাননীয়া রাষ্ট্রপতি শ্রী সঞ্জীব খান্নাকে (Sanjeev Khanna) ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। এই শিলমোহরের পর সঞ্জীব খান্না দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু তাঁর মেয়াদকাল মাত্র ৭ মাস।

কারন চলতি বছর ২০২৪ সালের ১১ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি এবং ২০২৫ সালের ১৩ মে পর্যন্ত তাঁর এই পদে থাকার কথা। তিনি ২০১৮ সালের-এর ১৮জানিয়ারি, দিল্লি হাইকোর্ট থেকে প্রধান সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না। দায়িত্ব গ্রহণের পর তাঁর মেয়াদে রাজনৈতিক ভাবে সংবেদনশীল মামলার বেঞ্চের নেতৃত্ব দিয়েছেন। করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দান।
সাংবিধানিক বেঞ্চে হওয়া, ৩৭০ বাতিল এবং নির্বাচনী বন্ড একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়েও অবদান রয়েছে তাঁর। এছাড়াও দিল্লির আবগারি নীতি মামলায় জামিন মঞ্জুর করেছেন আম আদমী পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও সঞ্জয় সিং এর মতো হেভিওয়েট নেতাদের।

আরো পড়ুন : Gold Smuggling-Arrest 1 : দীপাবলির আগে উত্তরবঙ্গে কোটি টাকারও বেশি মুল্যের সোনার বিস্কুট উদ্ধার, গ্রেপ্তার ১
