Supreme Court : সুপ্রিম কোর্টে নির্দেশে অবশেষে মিলল মুক্তি! জামিন পেল ১০৪ বছরের বৃদ্ধ

Supreme Court : সুপ্রিম কোর্টে নির্দেশে অবশেষে মিলল মুক্তি! জামিন পেল ১০৪ বছরের বৃদ্ধ

Contents

Supreme Court

বিশ্বজিৎ মন্ডল,মালদা : যাবজ্জীবন সাজা কাটছিলেন রসিকচন্দ্র মন্ডল। মাঝে বছর তিনেক আগে প্যারোলে ছাড়া পেয়ে কয়েক বছর বাড়িতেই ছিলেন রসিক। প্যারোলে ছাড়া পায় বাড়ি ফিরেন জিতেন তাঁতিও। কিন্তু জিতেন বাড়ি ফিরে নদীতে ডুবে মারা যান। কিন্তু প্যারোলের মেয়াদ শেষ হতেই পুলিশ রসিককে ফের সংশোধনাগারে পাঠিয়ে দেয়।

কলকাতা হাইকোর্টে তাঁর জামিন খারিজ হওয়ার পর গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রসিকচন্দ্র মন্ডলের অন্তর্বতীকালীন জামিনে মুক্তির নির্দেশ দেয়। মালদার মানিকচক ব্লকের বাসিন্দা রসিকচন্দ্র মন্ডলের ১৯৮৮ সালে খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল।

আরো পড়ুন : Arrested 1 Accused : গ্রেপ্তার হল বলিউড অভিনেত্রীর বোন, প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে পুড়িয়ে মারার অভিযোগ

Supreme Court
Supreme Court
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যখন সাজা ঘোষনার পর কারাগারে গিয়েছিল রসিকচন্দ্র , তখন তাঁর বয়েস ছিল ৬৮ বছর। ১৯২০ সালে মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুরের পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর গ্রামে। তার ৩ ছেলে ও ৯০ বছরের স্ত্রী আরতি মন্ডল রয়েছেন। বর্তমানে জেল মুক্তির সময় তাঁর বয়স হয়েছে ১০৪ বছর।

কী কারনে রসিকচন্দ্র মন্ডলের যাবজ্জীবন হয়?

পৈতৃক সম্পত্তির ভাগের দখল নিয়ে ছোট ভাই সুরেশ মন্ডলের সাথে সাথে রসিকচন্দ্র মন্ডলের বিবাদের মাঝেই ১৯৮৮ সালের ৮ নভেম্বর রাতে সুরেশ মন্ডলকে গুলি করে খুন করে। কিন্তু সেই খুনের কোন প্রত্যক্ষদর্শী সেই মুহুর্তে ছিলনা বলে জানা গিয়েছিল।

কিন্তু নিহত সুরেশের পরিবারের তরফে রসিক মন্ডল সহ ১৮ জনের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত ভাবে খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ৩০২ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে মানিকচক থানার পুলিশ।

Release of 104-year-old woman by Supreme Court verdict

Rasikchandra Mondal was sentenced to life imprisonment for shooting Suresh Mondal to death on the night of 8 November 1988

On November 29, a division bench of the Supreme Court headed by Chief Justice Sanjeev Khanna and Justice Sanjay Kumar ordered the release of Rasikchandra Mandal on interim bail

আরো পড়ুন : Metro Fare Increased : মেট্রো যাত্রীদের জন্য দু:সংবাদ! বাড়ছে ভাড়া, কতটাকা বাড়ছে ভাড়া ? জেনে নিন

Supreme Court
Supreme Court

তদন্তে নেমে মানিকচক থানার পুলিশ রসিক মন্ডল ,জিতেন তাঁতি সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপর ১৯৯৪ সালে কোর্টের রায়ে রসিক মন্ডল ও জিতেন তাঁতির যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা হয়।

দীর্ঘ সময় মালদা জেল খাটার পর ভারতীয় আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বয়েসের পরে বন্দিদের সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু রসিক মন্ডলের আর্জি বারবার খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে।

অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রসিকচন্দ্র মন্ডলের অন্তর্বতীকালীন জামীন ও প্যারোলে মুক্তির নির্দেশ দেয়। দীর্ঘদিন পর রসিক মন্ডল বাড়ি ফেরার প্রহর গুনছে তাঁর পরিবার।

Supreme Court
Supreme Court

আরো পড়ুন : Bangladesh Iskcon : বাংলাদেশ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৫৪ ইসকন ভক্তকে ভারতে পারাপারে বাধা দিল! চরম উত্তেজনা

Leave a Comment