Supreme Court : সুপ্রিম কোর্টের নির্দেশে কাটল জট, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে নিয়োগ

Supreme Court : সুপ্রিম কোর্টের নির্দেশে কাটল জট, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে নিয়োগ

Contents

Supreme Court

পিঙ্কি শর্মা : সুপ্রিম নির্দেশের পর খুশির খবর পেল কোর্ট মামলায় ঝুলে থাকা বিরাট মাপের চাকরি প্রার্থীরা। মঙ্গলবার উচ্চ প্রাথমিকের ১৪ হাজার নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল। অর্থাৎ হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সব ঠিকঠাক থাকলে জানা যাচ্ছে পুজোর আগেই হয়ে যাবে মেধাতালিকা।

Table of Contents

প্রসঙ্গত ২০১৫ সাল থেকেই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নানা কারণে ঝুলে ছিল। নানা আইনি জট তৈরি হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। প্রায় ৮ বছর ধরে ঝুলে থাকা আপার প্রাইমারির ১৪ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। গত ২৮ আগস্ট সেই রায় দান করেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরো পড়ুন : Supreme court Next CJI : দেশের প্রধান বিচারপতি পদে দায়িত্ব পেলেন সঞ্জীব খান্না, কবে থেকে দায়িত্ব গ্রহণ?

Supreme Court
Supreme Court
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Supreme Court Allows West Bengal Govt to Recruit Upper Primary Teacher

This time the state government can recruit 14,052 posts after the Supreme Court order

Job aspirants are hopeful of quick recruitment

দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। তাঁর ভিত্তিতে কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু এরপরেও ফের থমকে যায় নয়োগ প্রক্রিয়া। কারন সুপ্রিম কোর্টের দারস্থ হয় রাজীব ব্রহ্ম সহ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি আপার প্রাইমারির ১৪,০৫২ শূন্য পদে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী।

Supreme Court
Supreme Court

এরপরেই নিয়োগ প্রক্রিয়ায় পুণরায় জট তৈরি হয়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই জট কাটল। শুক্রবার উচ্চ প্রাথমিকের মামলাটি পুণরায় প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য উঠেছিল। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট কনো প্রকার হস্তক্ষেপ করবে না।

আরো পড়ুন : Terror attack in J&K,4 dead : ফের রক্তাক্ত ভূস্বর্গ,সেনার গাড়িতে জঙ্গি হামলায় দুই সেনা সহ ৪ জনের মৃত্যু, সাত দিনে একাধিক হামলা

হাই কোর্টের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া হবে। নিয়োগ পত্র দিতে বাধা নেই। এবার ১৪,০৫২ পদে নিয়োগ করতে পারবে রাজ্য সরকার। দ্রুত নিয়োগ নিয়ে আশাবাদী চাকরিপ্রার্থীরা।

এদিকে সোমবারই এসএসসি উচ্চ প্রাথমিকে ২০১৬ সালের মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করেছে। অস্থায়ী শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা থাকবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। বাকি পদগুলিতে মেধাতালিকা প্রকাশ করা হবে।

Supreme Court
Supreme Court

আরো পড়ুন : Cyclone Dana Live Update : শুরু ‘দানা’র দাপট, গঙ্গায় নিখোঁজ ৩ মৎসজীবী! এই মুহুর্তে কতটা দুরে দানা? রাত জেগে নজরদারি মমতা

Leave a Comment