Sunny Leone: BJP শাসিত রাজ্যে মহিলা আর্থিক ১০০০ টাকা ভাতা পাচ্ছে সানি লিওনি! বিরোধীদের জোর আক্রমন
Sunny Leone
অমিত শর্মা : মহিলা আর্থিক ভাতা প্রকল্পের উপভোক্তার তালিকায় নাম রয়েছে অভিনেত্রী তথা পর্ণস্টার সানি লিওনির। মাসে মাসে ঢুকছে ভাতার ১০০০ টাকা করে। এই দেখে চক্ষু চড়কগাছ প্রশাসকের।
Table of Contents
সত্যি কী সানি লিওন এই মহিলা ভাতা পাচ্ছেন ? সেটা জানতেই শুরু হয় তদন্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বীরেন্দ্র যোশী নামের এক ব্যক্তি সালি লিওনের নামে অ্যাকাউন্ট খুলেছিলেন।

আরো পড়ুন : Killed 3 Terrorists : যোগী রাজ্যে মুহুর্মুহ গুলির শব্দ ! পুলিশের গুলিতে খতম ৩ সন্ত্রাসী, উদ্ধার বিপুল অস্ত্র
Sunny Leone gets Rs 1000 women’s financial allowance in BJP-ruled state
On investigation, the police found out that a person named Virendra Joshi had opened the account in the name of Sunny Leone
The Department of Women and Child Welfare has been directed to recover the money
আরো পড়ুন : Raiganj : শহরে প্রবেশে নিষেধাজ্ঞা! গ্রামীণ টোটো চালকদের বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারী
সানি লিওনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল আধিকারিকরা ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন তাঁদেরকেও ইতিমধ্যে পুলিশ সনাক্ত করেছে।
মহিলা ও শিশুকল্যাণ দপ্তরকে এই ঘটানার দায়িত্ব দেওয়ার পাশাপাশি যতদিন ধরে সানি লিওনের নামে মহিলা আর্থিক ভাতার টাকা জমা পরছিল সেই অর্থ উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : New Underwater tunnel : গঙ্গার নিচ দিয়ে চলবে যানবাহণ, কোন রুটে চলবে এবং কোন কোন গাড়ি ?
ঘটনাটি ঘটেছে, বিজেপি শাসিত রাজ্য ছত্তীশগঢ় রাজ্যের বাস্তার জেলায় তালুর গ্রামে। আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসতেই কংগ্রেস সহ বিরোধীদের দাবি এই প্রকল্পের ৫০ শতাংশ উপভোক্তাই ফেক। কংগ্রেস বিজেপিকে আক্রমন শানিয়ে বলেন ভুয়ো উপভোক্তার সব টাকা বিজেপির পকেটে ঢুকছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের লক্ষীভান্ডার প্রকল্পকে এখন দেশের অনেক রাজ্যে তাঁদের মতো করে নাম করন করে একই পদ্ধতিতে মাসিক ১০০০ টাকা করে মহিলা ভাতা দিচ্ছে। ছত্তীশগঢ়ে “মহতরী বন্ধন যোজনা” প্রকল্পের মাধ্যমে ছত্তীশগঢ়ে শুধু মাত্র বিবাহিত মহিলাদের এই আর্থিক সাহায্য প্রদান করা হয়।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেখা গেছে যে অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন বস্তারের তালুর গ্রামের বাসিন্দা বীরেন্দ্র জোশী। মার্চ মাসে সক্রিয় হওয়ার পর থেকে জোশী অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে নিয়েছিল, প্রতি মাসে 1,000 টাকা স্থানান্তর করা হয়। জোশী জগদলপুরে একটি বেসরকারী কোম্পানিতে কাজ করেন এবং তার স্ত্রী একজন গৃহিনী। তিনি জাল অ্যাকাউন্ট সম্পর্কে সচেতন কিনা তা স্পষ্ট নয়।
বস্তার জেলা কালেক্টর হরিশ এস-এর মতে, সরকার যে পরিমাণ জমা করেছে এবং যোশী যে পরিমাণ তুলে নিয়েছে তা উদ্ধার করা হবে। সুপারভাইজারসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : 55th GST Meting : জিএসটি বৈঠকের পরে কী সস্তা, কী দামি? বিমায় GST ছাড়ে কী সিদ্ধান্ত ? রইল সব
