SIR in Sonagachi : যৌনকর্মীদের SIR-এর বিশেষ ক্যাম্প এবার সোনাগাছিতে, থাকবেন সিইও মনোজ কুমার,কবে এই শিবির
SIR in Sonagachi
তীর্থঙ্কর মুখার্জি : এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন যৌনকর্মীরা। তাঁদের মধ্যে প্রথম থেকেই আতঙ্ক শুরু হয়েছিল এসআইআর-এর এন্যুমারেশন ফর্ম ফিল-আপ নিয়ে। সেই সমস্যা কাটাতেই এবার বিশেষ পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের।

À0llaàa কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতার যৌনপল্লি সোনাগাছিতে আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার এসআইআর ফর্ম ফিল-আপের জন্য বিশেষ শিবির আয়োজন করা হচ্ছে।
এশিয়ার বৃহত্তম যৌনপল্লি হিসেবে চিহ্নিত সোনাগাছির এই যৌনপল্লির এই বিশেষ শিবিরে উপস্থিত থাকবেন স্বয়ং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
পশ্চিমবঙ্গ সহ ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর এন্যুমারেশন ফর্ম ফিলা-আপ করার প্রক্রিয়া ৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে কেন্দ্রীয় সরকারের তরফে সময়সীমা বৃদ্ধি করে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এন্যুমারেশন ফর্ম ফিলা-আপ করতে পারবেন ভোটাররা।
আরো পড়ুন : LPG Price Cut : মাসের প্রথম দিনেই দাম কমলো রান্নার গ্যাসের, শহরভিত্তিক আপডেটেড রেট দেখুন
উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসে যৌনকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি জীবনযাপন করেন।
আরো পড়ুন : Mamata : কাউকে বাংলাদেশে যেতে হবে না,এসআইআর-এর আশঙ্কার মধ্যে মালদার গাজোলে সুর চরালেন ‘মমতা’
এই নিষিদ্ধপল্লিতে যতজোন থকেন তাঁদের মধ্যে অনেকেরই ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। আবার অনেকের সমস্যা পরিবার ছেড়ে চলে আসায় মা-বাবার তথ্যও তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এরপরেই এই সমস্যাগুলির সমাধানের আবেদন জানিয়ে যৌনকর্মীদের তরফে চিঠি দেওয়া হয় যৌনকর্মী এবং তাঁদের সন্তানদের জন্য কাজ করা ৩টি স্বেচ্ছাসেবী সংস্থা।
এরপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে যৌনকর্মীদের সংগঠনগুলির চিঠির উত্তর দেওয়া হয় সিইও দপ্তর থেকে। সেই চিঠির উত্তরে যৌনকর্মীদের আশ্বস্ত করে জানানো হয়েছে হেয়ারিং-এর সময়ে যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প তৈরি করা হবে যৌনপল্লিতেই।
আরো পড়ুন : WB TET Verdict : রায় দানে স্বস্তিতে ৩২,০০০ শিক্ষক, নিয়োগ বাতিলের নিজস্ব আদেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট
আর সিইও দপ্তরের সেই ঘোষনা অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে গণনা ফর্ম সংক্রান্ত বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৬৬-শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবেন কমিশনের আধিকারিকরা।
আরো পড়ুন : At least 11 Dead : ভয়াবহ বাস দুর্ঘটনা, দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত, আহত হয়েছেন ৬০ জন
তবে সোনাগাছির পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশে একাধিক যৌনপল্লি রয়েছে। সেখানেও একিভাবে আতঙ্কের পরিবেশ রইলেও সেখানে এসআইআর ক্যাম্পের এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশন দপ্তরের তরফে।

