Siliguri : গোপন অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, ১০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১
Siliguri
লক্ষী শর্মা : শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় গোপন অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমান মাদক। পুলিশের কাছে খবর ছিল রাতের অন্ধকারে নিষিদ্ধ মাদক হাতবদল হবে। সেই খবরের ভিত্তিতে মাদক হাত বদলের আগেই হাতে নাতে ধরে ফলে ব্রাউন সুগার ব্যবসায়ীকে।

আরো পড়ুন : Watch LIVE : নতুন করে ভারী তুষারপাত ! সিকিমের উঁচু এলাকায় আটকে ৫০০ বেশি পর্যটক,চলছে উদ্ধার কাজ,দেখুন…
তল্লাশি চালিয়ে ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয় ১০৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য দশ লক্ষেরও বেশি। এরপরেই গ্রেপ্তার করে তাকে। ধৃতের নাম সুরজিৎ সরকার। ধৃত বিধানগরের বাসিন্দা।
আরো পড়ুন : Fire Incident : যোগী রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড ! একি পরিবারের ৫ শিশুসহ পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে
আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদলতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গভির রাতে ফাঁসিদেওয়া ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের গান্ধী মোড় এলকায় এক সন্দেহভাজন বাইক চালককে আটক করে ফাঁদেওয়া থানার সাদা পোশাকের পুলিশ।

এরপর তল্লাশি চালাতেই বাইক চালকের কোমর থেকে উদ্ধার হয় ১০৩ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃত বিধানুনগর থেকে ঘোষপুকুরের ব্রাউন সুগারের প্যাকেট হাতবদলের ছক ছিল। উদ্ধার হওয়া ব্রাউ সুগারের বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, বিধাননগর থেকে ঘোষপুকুরে মাদক পাচারের হাতবদলের ছক ছিল।অভিযুক্তের হেফাজত থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।এরপর গ্রেফতার করা হয় তাকে। ধৃতের নাম সুরজিৎ সরকার, বিধাননগরের বাসিন্দা।

আরো পড়ুন : Malda : মালদহে ফের উদ্ধার কোটি কোটি টাকার বিদেশি ব্রাউন সুগার ! গ্রেপ্তার ২ যুবক
