Sharad Pawar wants a bill like Bengal : বিধান সভায় পাশা হয়েছে বিল! এবার মহারাষ্ট্রেও চায় বাংলার মতো ধর্ষণ বিরোধী বিল : শরদ পাওয়ার
Sharad Pawar wants a bill like Bengal
মিষ্টু মুখার্জি : আরজি কর কান্ডে তৃণমূলের তরফে বার বার ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কথা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দেরি না করে মঙ্গলবার রাজ্য বিধানসভায় আনা হয় দ্য অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড ,( ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪। বিধানসভায় কনো প্রকার বিরোধিতা ছাড়াই সর্বসম্মতিক্রমেই সেই বিল পাশ হয়।
Table of Contents
পশচিমবঙ্গে ধর্ষণ বিরোধী বিল পাশ হেয়ার পরেই এনসিপি সভাপতি শরদ পাওয়ার দাবি করেন বাংলার মতো এমন বিল মহারাষ্ট্রেও চাই। সংবাদ সংস্থা পিটিআইকে পাওয়ার বলেন, বাংলায় যে বিল আনা হয়েছে তাতে খুন ও ধর্ষণের ঘটনায় মৃত্যুদন্ডের উল্লেখ রয়েছে। মহারাষ্ট্রেও সেই রকম বিল নিয়ে আসা প্রয়োজন।
Sharad Pawar wants a bill like Bengal
পাওয়ারের এই বক্তব্যকে তুলে ধরে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, নারী সুরক্ষায় যে নজির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তাকে সমর্থন করেছেন জাতীয় স্তরেদ নেতা শরদ পাওয়ার। এ থেকেই স্পষ্ট বাংলা আজ যা ভাবে, গোটা দেশকে কাল তা ভাবতে হয়।

পাশাপাশি পাওয়ারের এই বক্তব্যকে তুলে ধরে মন্ত্রী শশী পাঁজা এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলা পথ দেখায়। রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মঙ্গলবার যে বিল পাশ হয়েছে তা ইতিহাস তৈরী করেছে। তৃণমূলের তরফেও সংসদে কঠোরতম আইন আনার দাবি তোলা হয়েছিল।