Sensex crosses 82 thousand mark : সপ্তাহের প্রথম দিনে টাকার ঢেউ দালাল স্ট্রিটে,সেনসেক্স পারকরল ৮২ হাজারের গন্ডি,রেকর্ড গড়ল নিফটিও
Sensex crosses 82 thousand mark
নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম দিনেই হু হু করে চড়ল সেনসেক্সের গ্রাফ (Sensex Graph)। মাসের শুরুতেই মালামাল বিনিয়োগকারীরা। সোমবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচক পৌঁছয় ৮২,৭২৫.২৮-এ। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ সূচক। পাশাপাশি রেকর্ড গড়ল নিফটিও (Nifty)। এনসিই নিফটি ৫০ সূচক ৭৭.০ অঙ্ক বেড়ে ২৫,৩১৩.১০ অঙ্কে পৌঁছে
দেখে নেওয়া যাক কোন কোন শেয়ার বৃদ্ধি পেল এবং কোন কোন শেয়ারের পতন হল
Let’s see which stocks rose and which fell
পতন হওয়া শেয়ার
সোমবার শেয়ার বাজার খুলতেই টাটা মোটরসের ১.৪৪ শতাংশ শেয়ার পতন হয়েছে। হিন্দালকোর শেয়ারের পতন হয়েছে ১.১৩ শতাংশ। এছাড়াও ওনজিসি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এবং ড: রেড্ডিজ ল্যাবরেটরিও পতন হয়েছে।

Table of Contents
বৃদ্ধি পাওয়া শেয়ার
হিরো মটোকর্পে ( Hero Motocorp)-র শেয়ার ২.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজাজ অটো (Bajaj Auto)-র শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২.২৮ শতাংশ। এইচডিএফসি লাইফ (HDFC Life)-র শেয়ার বৃদ্ধি পেয়েছে ১.৭৭ শতাংশ। টাটা কনজিউমার প্রোডাক্ট-র শেয়ার বৃদ্ধি পেয়েছে ১.৬৬ শতাংশ। এছাড়াও এসবিআই লাইফ (SBI Life)-র শেয়ার বৃদ্ধি পেয়েছে ১.৪৮ শতাংস। আজ সবথেকে বেশী ক্ষতির মুখ দেখেছে টাটা মোটরস।

আরো পড়ুন : caged 2 leopards : চা শ্রমিকদের অভিযোগের পর বনদপ্তরে পাতা খাঁচায় চা বাগানে খাঁচাবন্দি থেকে জোড়া চিতাবাঘ