Road Accident-Raiganj : নবমির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পুলিশ উদ্ধার করে পাঠাল হাসপাতালে
Road Accident-Raiganj
আবু নইম চাঁদ : নবমীর রাতে জাতীয় সড়কে রায়গঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইকে চঁপে দুই বন্ধু রায়গঞ্জে পুজো দেখতে যাওয়ার পথে ৩৪ নং জাতীয় সড়কে ঘুঘুডাঙ্গা মোরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে।
Table of Contents
দুর্ঘটনার পর ঢিলছোড়া দুরুত্বের ডিউটি রত পুলিশ অফিসার “অনুপ দাস’ (Anup Das) ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনাস্থল থেকে রাক্তাক্ত অবস্থায় দুই যুবকে উদ্ধার করে সরকারি হাসপাতালে পৌঁছে দেয়। অনুপ দাস জানায়, ইটাহারের দিক থেকে রায়গঞ্জের অভিমুখে বাইক নিয়ে যাচ্ছিল দুই যুবক। দ্রুতগতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।
আরো পড়ুন : Victim of rape for 4 years : BJP শাসিত রাজ্যে হাড়হিম করা ঘটনা, ৪ বছর ধরে মেয়েকে ধর্ষণ! পালাতক বাবা

উল্লেখ্য, রায়গঞ্জ থানার অন্তর্গত রুপাহার থেকে ঘুঘুডাঙা মোরে প্রাই সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে। দুর্ঘটনা এড়াতে রায়গঞ্জ থানার তরফে বসানো হয়েছে পুলিশ নাকা চেক পয়েন্ট। এরপরেও এড়ানো যাচ্ছেনা দুর্ঘটনা।
আরো পড়ুন : Newborn daughter rescued from toilet : শৌচালয় থেকে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তান,প্রাণে বাঁচাল সাফাইকর্মীরা
শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়রা পুলিশকে দেখে বিক্ষোভ দেখালেও, পুলিশ অফিসার “অনুপ দাস” স্থানীয়দের বুঝিয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে পুলিশের গাড়িতে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় দুর্ঘটনাগ্রস্ত দুই যুবককে।

Duty Police Officer “Anup Das“
আরো পড়ুন : Ratan Tata Dies at 86: পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে সম্পন্ন হল রতন টাটার শেষকৃত্য,সম্পত্তির উত্তরাধিকার কে হবে ?

