Road Accident, die 3 : প্রাত:ভ্রমণে বেরিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ৩,আহত চালক সহ আরো ২

Road Accident, die 3 : প্রাত:ভ্রমণে বেরিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ৩,আহত চালক সহ আরো ২

Contents

Road Accident, die 3

বিশ্বজিৎ মন্ডল : রোজকার মতো প্রাত:ভ্রমণে বেরিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারাল ৩ পথচারীর। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মালদহের হরিশ্চন্দ্রপুরের কাবুয়া রোডের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে।

Table of Contents

গুরুতর আহত হয়েছে পিক আপ ভ্যানের চালক মোহাম্মদ হেলাল (৪০) সহ আরো ২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিরা হলেন, ফেকনলাল রাম (৬৫) , দিলীপ সাহা (৪৯), সুরেশ খৈতান (৬০)। আহত হয়েছেন আরো দুই পথচারী মৃত দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা (৪০) এবং শঙ্করপদ কর্মকার (৪৩)।

Road Accident, die 3
Road Accident, die 3
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Train accident, 3 bogi derailed : ফের রেল দুর্ঘটনা, হাওড়ায় লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ! উল্টে গেল ৩ টি বগি

3 pedestrians lost their lives after being hit by a pickup van while taking a morning walk

The accident took place in the early hours of Saturday morning along National Highway 31 near Kabua Road in Harishchandrapur, Malda

Police have already seized the killer car and started investigation

আরো পড়ুন : 1 Housewife Raped Case : সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বই হল কাল!গৃহবধূকে ধর্ষণ করল এক Fb-ফ্রন্ড! দিল ভিডিও ভাইরালের হুমকি

Road Accident, die 3
Road Accident, die 3

স্থানীয়রা আহতদের উদ্ধারকরে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, গাড়ির চালকের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গিয়েছে, নিহত ও আহত পাঁচ জনেরই বাড়ি হরিশচন্দ্রপুরের তুলসি হাটা গ্রামে। অন্যান্য দিনের মতোই প্রাত: ভ্রমণে বেরিয়ে কাবুয়া রোড এলকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি মন্দিরের সামনে শরীরচর্চা করয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

শরীরচর্চা করার সময় দ্রুত গতির একটি পিক আপ ভ্যান এসে তাঁদের ধাক্কা মারে। ধাক্কা এতোটাই জোরে ছিল যে প্রায় ৪০ ফুট দুরে ছিটকে পড়ে শরীরচর্চারত পথচারীরা। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক গাড়িটিকে ইতিমধ্যেই আটক করে তদন্তে শুরু করেছে পুলিশ।

Road Accident, die 3
Road Accident, die 3

আরো পড়ুন : 2 village guards were killed by militants : ফের রক্তাক্ত উপত্যাকা,২ ভিলেজ গার্ডকে অপহরণ করে গুলতে ঝাজড়া করে খুন করল জঙ্গিরা

Leave a Comment