Road Accident : মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্যাঙ্কারের পেছনে ধাক্কা চারচাকার গাড়ির,মৃত্যু একই পরিবারে ৩,আহত গাড়ির চালক
Road Accident
এসকে মোতাহার হোসেন : নতুন বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মেরে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জেতারাম এলকার ১৯ নম্বর জাতীয় সড়কে।

আরো পড়ুন : Indore : বিজেপি শাসিত রাজ্যে দূষিত পানির কারণে মৃত ৭,হাসপাতালে ভর্তি ১৫০, সমালোচনার মুখে রাজ্য সরকার
জানা গিয়েছে, বৃহস্পতিবার ছেলেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য বাড়ির চারচাকা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় পূর্ব বর্ধমানের জেতারাম এলকার ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মেরে মৃত্যু বাবা-মা ও সন্তান।
আরো পড়ুন : LPG Price Hike : বছরের শুরুতেই ধাক্কা ! বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, দেখে নিন কতটা বাড়ল
শক্তিনগড় থানার পুলিশ সূত্রে জানাগিয়েছে, দুর্ঘটনায় পরিবারের কর্তা শেখ মহম্মদ মুর্শেদ (৫৫), তাঁর স্ত্রী রেজিনা খাতুন (৫১) এবং ছেলে শেখ শাহনওয়াজ (২৭) -এর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন গাড়ির ড্রাইভার সাহেব মুন্সী। মৃতরা সকলেই দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা।
আরো পড়ুন : Abhishek : কমিশন বৈঠকে ‘অভিষেক’ জ্ঞানেশকে বললেন আঙুল নামিয়ে কথা বলুন, আপনি মনোনীত আমি নির্বাচিত
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ মহম্মদ মুর্শিদের ছেলে শেখ শাহনওয়াজ চাকরিসূত্রে মুম্বাইতে থাকেন। কিছুদিন আগেই বাড়ি এসেছিলেন শেখ শাহনওয়াজ। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার মুম্বাই ফেরার জন্য কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক পথদুর্ঘটিনাটি ঘটে।
আরো পড়ুন : Raiganj Live : বর্ষবরণের রাতে খুন হল তৃণমূলের যুব নেতা, জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ ! চাঞ্চল্য ছড়িয়েছে শহরে
ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটে ?
প্রত্যক্ষদর্শীরা জানায়, বর্ধমান থেকে কলকাতাগামী চলন্ত গ্যাসের ট্যাঙ্কারের গাড়ির পেছনে একটা কালো কালারের চারচাকা গাড়ি ধাক্কা মারলে গ্যাসের গাড়ির পেছনের বেরিয়ে থাকা আংটায় চারচাকা গাড়িটি আটকে যায়। সেই অবস্থায় চারচাকা গাড়িটিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে।
আরো পড়ুন : A horryfying road accident : ভয়াবহ পথ দুর্ঘটনা, পথচারীদের পিষে দিল সরকারি বাস ! ৪ জনের মৃত্যু, আহত ১৪
কিছুটা দুর যাওয়ার পর আমরা স্থানীয়ারাই ধাওয়া করে গ্যাসের গাড়িটিকে থামায়। গাড়ি থামতেই গাড়ির চালক পালিয়ে যায়। তাকেঁ ধরা না গেলেও আমরা দ্রুত ওই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিথেকে উদ্ধার করে চালক সহ ৪ জনকে হাসপাতালে পাঠাই। কিন্তু পরে জানতে পারলাম ড্রাইভার চিকিৎসাধিন থাকলেও বাকী ৩ জনের মৃত্যু হয়েছে।

