700 kg of drugs seized : গুজরাতে ২০০০ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করল NCB! শুরু ‘অপারেশন সাগর মন্থন’
700 kg of drugs seized
পিঙ্কি শর্মা : ভারতে নিষিদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে ‘অপারেশন সাগর মন্থন’ শুরু করেছে দেশের মাদক নিয়ন্ত্রক সংস্থা ‘নার্কোটিক্স কন্ট্রোল ব্যরো‘(এনসিবি)। আর এই অভিযানে নেমে বড় সাফল্য পেল ‘এনসিবি’। শনিবার গুজরাতের পোরবন্দর থেকে ৭০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার উদ্ধার করেছে দেশের মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি। জানা গিয়েছে, বাজেয়াপ্ত নিষিদ্ধ মাদকের বাজার মূল্য ২০০০ কোটি টাকা।
Table of Contents
এছাড়াও গত আড়াই বছরে ৪০ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি। তদন্তকারী সংস্থার সন্দেহ এই বিপুল পরিমান ড্রাগস পাঠানোর পেছনে পাকিস্থানের ড্রাগস মাফিয়া হাজি সেলিমের হাত রয়েছে।
কারন হাজি মাদক সডিকেট চলে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে। বেশ কয়েক বছর ধরেই এনসিবির নজরে রয়েছেন পাকিস্থানের ড্রাগস মাফিয়া হাজি সেলিম।

NCB seized drugs worth Rs 2,000 crore
The Narcotics Control Bureau (NCB) has started ‘Operation Sagar Manthan’ against illegal drug dealers in India
Investigating agencies suspect that Pakistani drug mafia Haji Salim is behind the shipment of these huge quantities of drugs
কে এই হাজি সেলিম ?
হাজি সেলিম ওরফে হাজি বালোচ হল বিশ্ব ড্রাগস মাফিয়া পাকিস্থানের বাসিন্দা। তাঁর আরো একটি পরিচয় রয়েছে অর্থাৎ তিনি “লর্ড অফ ড্রাগস” নামে পরিচিত। গোটা বিশ্ব জুড়ে তাঁর মাদক কারবার চলে।

আরো পড়ুন : 10 Newborns Died : বিজেপী শাসিত রাজ্যে সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু ১০ সদ্যোজাত
বিশ্বজুড়ে হাজির মাদক সিন্ডিকেট চলে, শ্রীলঙ্কা,ভারত, মরিশাস, মালদ্বীপ, আমেরিকার ,মালেশিয়া, ইরান, নিউজিল্যান্ড এবং আফগানিস্থানে। এই সকল দেশের মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় নাম রয়েছে হাজির।
এনসিবির ‘অপারেশন সাগর মন্থন’
“লর্ড অফ ড্রাগস” অর্থাৎ হাজি সেলিমকে ধরতে অপারেশন সাগর মন্থন’ শুরু করেছে দেশের মাদক নিয়ন্ত্রক সংস্থা ‘নার্কোটিক্স কন্ট্রোল ব্যরো’। জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই ড্রাগস মাফিয়া হাজিকে জোরদার অভিযান শুরু করেছে এনসিবি। শুরু হয়েছে তাঁর বিভিন্ন নেটওয়ার্কের উপর নজরদারিও।

আরো পড়ুন : Trafic Problem in Raiganj : যানজট নিরাসনে এবার নিয়ম মেনে চলবে টোটো! কী জানালেন কৃষ্ণ কল্যাণী
