Recover Brown sugar worth 6 crore, 2 arrested :মালদা জেলায় ব্রাউন সুগার তৈরির হদিস, উদ্ধার ৬ কোটি টাকার ব্রাউন সুগার! গ্রেপ্তার ২
Recover Brown sugar worth 6 crore, 2 arrested
বিশ্বজিৎ মন্ডল : নিষিদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে মালদা জেলা পুলিশ। বিশেষ করে ড্রাগস কারবারীদের বিরুদ্ধে কারন ব্রাউন সুগারে আসক্ত হয়ে ভয়াবহ যায়গায় ছলে যাচ্ছে যুব সমাজের আগামীর ভভিষ্যৎ। রবিবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৈষ্ণবনগর থানার পুলিশের কাছে খবর এসে পৌঁছয় ভিন রাজ্যের লোক এসে কৃষ্ণপুর এলকার একটি বাড়িতে ব্রাউন সুগার তৈরী করা হচ্ছে।
Table of Contents
সেই তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযানে নামে বৈষ্ণবনগর থানার পুলিশ পিসি পার্টির (পুলিশ কন্ট্রোল পার্টি) একটি বড় দল। সেই পুলিশ দল শবরাতিটোলা এলকার একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় ৬ কেজি ৬৪ গ্রাম ব্রাউন সুগার। জানাগিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। ঘটনাস্থলথেকে দু’জনকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রাউন সুগার তৈরির সময় যখন পুলুশ পৌঁছে হাতেনাতে ধরে ফেলে সেই সময় ব্রাউন সুগার গুলি পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। পুরোপুরি তৈরি হওয়ার পর ওজনের কিছুটা হেরফের হবে। সেই ক্ষেত্রে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার দরেরও কিছুটা হেরফের হতে পারে। এদিনের অভিযানে ব্রাউন সুগার সহ ঘটনাস্থল থেকে ফাইনুল শেখ (২২) সহ মোট দু’জনকে গ্রেপ্তার করা হয়।
Recover Brown sugar worth 6 crore, 2 arrested
মালদহ জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, ব্রাউন সুগার তৈরির সময় হাতে নাতে ২ জনকে ধরেফেলে আমাদের আমাদের পুলিশ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, কালিয়াচকের বামনটোলা এলকার আরো তিনজনের নাম উঠে এসেছে। ধৃত দু’জনকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

কিন্তু এর মধ্যে আদালতে একজন নিজেকে নাবালোক বলে দাবি করায় সেই কারনে একজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলুশ। এছাড়াও এদিন পুলিশ সুপার আরো বলেন, মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে এবং এই চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাঁদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়াও জেলা পুলিশ মাদক কারবার এবং এর বিপদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ,কলেজ এবং বিভিন্ন এলকায় প্রচার অভিযান চালাবে।
আরো পড়ুন : Paralympic24,India won 2 golds : প্যারালিম্পিক্সে একই দিনে ভারতের ঝুলিতে জোড়া সোনা, পদক তালিকা এক নজড়ে
পাশাপাশি গ্রাম্য এলকাগুলিতে মাইকিং-এর ব্যবস্থাও থাকবে। ধারাবাহিক অভিযানের ফলে মালদা জেলা জেলা পুলিশ ইতিমধ্যে বড়োসড়ো সাফল্য পেয়েছে। তথ্য বলছে , গত এক বছরে শুধুমাত্র মালদা জেলায় মাদক উদ্ধারের ৬৬ টি মামলা হয়েছে, যার মধ্যে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। এছাড়াও বাইরের রাজ্য থেকে কাঁচামাল এনে মালদার বিভিন্ন এলকায় গোপন ডেরায় ব্রাউন সুগার তৈরি করা হচ্ছে।

