Rape & Murder : উদ্ধার হওয়া তরুণীর অর্ধদগ্ধ,নগ্ন দেহ উদ্ধারে ঘটনার নয়া মোড়,ফেসবুক স্টেটাস….
Rape & Murder
কেয়া সরকার : হাড়হিম করা ঘটনা ঘটেগেল লক্ষ্মীপুজোর সকালে ( ২৬.১০.২৪)। বাড়ির লোকেরা রাতেই শুরু করে দেয় মেয়ের খোঁজাখুঁজি। এরপর বুধবার সকালে ফের খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোক। তখনি পুজো মন্ডপের কাছেই পড়ে থাকতে দেখে তাঁদের মেয়ের বিবস্ত্র দেহ।
Table of Contents
এই ঘটনাকে কেন্দ্রকরে তোলপাড় হয়ে উঠেছে কৃষ্ণনগর। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষণ খুণ সহ একাধিক ধারায় গ্রেপ্তার করা হয়েছে নির্যাতিতার প্রেমিককে। তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করে জিজ্ঞসাবাদ করছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ প্রমাণ লোপাট করতে অ্যাসিড ঢেলে মুখ পুড়য়ে দেওয়া হয়। প্রেমিক ও তাঁর বন্ধুরা মিলে গণধর্ষণ করে খুন করেছে তাঁদের মেয়েকে।
আরো পড়ুন : CM Omar Abdullah Oath-LIVE : J & K- দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন ওমর আবদুল্লা,শুভেচ্ছা বার্তা মমতার
Based on the complaint, the police have arrested the victim’s boyfriend under multiple charges including gang rape and murder
The victim’s body has been sent to Kalyani JNM Hospital for post-mortem

নির্যাতিতার মা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার নাগাদ আমায় বলে বেরিয়েছিল যে ছেলেটার সাথে পিৎজা খেতে যাচ্ছি। এরপর আর ফোন আসেনি। দেরি হচ্ছে দেখে আমি ছেলেটাকে ফোন করে জিজ্ঞাসা করলে একবার বলছে ও নাকি ঘুমচ্ছে। আর একবার আমায় গালিগালাজ কতছে।
ইতিমধ্যেই নির্যাতিতার দেহ ময়নাতদন্তের জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলাকালীন ওই তরুণীর ফোন পুলিশের হাতে আসতেই নজড়ে আসে তাঁর মোবাইল থেকে ফেসবুকে একটি স্টেটাস দেওয়া হয়েছে। সেটাও কয়েক ঘন্টা আগে।

আরো পড়ুন : Assembly Election 2024 : বাংলার ৬টি বিধানসভার উপনির্বাচন, দেশের আর কোথায় নির্বাচন জানাল কমিশন
কী লিখা রয়েছে রয়েছে নির্যাতিতার ফেসবুক স্টেটাসে ?
নির্যাতিতার ফেসবুক স্টেটাসে লিখা রয়েছে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। তোমরা সবাই ভালো থেকো”।
এবার পুলিশ জানার চেষ্টা করছে, কে এই স্টেটাস দিয়েছে নির্যাতিতার ফেসবুকে ? তরুণী নিজেই নাকি অন্য কেউ ? ইতিমধ্যেই ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ফরেনসিক রিপোর্ট আসলেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ সুপার।

আরো পড়ুন : Murder 1 TMC worker : প্রাত:ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতিদের পরপর গুলিতে মৃত্যু এক তৃণমূল কর্মীর!
