Raiganj PS-1 animal killing Case: বিড়ালকে খুন, প্রতিবাদ জানাতে গেলে শ্লীলতাহানির অভিযোগ ! তদন্তে রায়গঞ্জ থানা
Raiganj PS-1 animal killing Case
শান্তি রঞ্জন দাস : প্রতিবেশীর বিরুদ্ধে তাঁর পোষ্যকে মেরে ফেলার অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে তাঁর সাথে শ্লীলতাহানির মতো অভিযোগ তুলল পোষ্য বিড়ালের মালিক। এই মর্মে প্রতিবেশীর বিরুদ্ধে শনিবার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণী।
Table of Contents
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগকারী তরুণী জানান, তাঁদের বাড়ির পোষ্য বিড়ালটি প্রতিবেশীর বাড়িতে গেলে দুধের সাথে বিষ মিশিয়ে বিড়ালটিকে খুন করা হয়।
এই বিষয়টি প্রতিবেশীর বাড়িতে বিড়ালের মৃত্যুর কারন বাড়ির মালিককের কাছে জানতে গেলে, ওই বাড়ির নাবালক তাঁর বাবা যে দুধে বিশ মিশিয়ে খাইয়েছে সেই কথা পোষ্যর মালিক তরুণীকে জানিয়ে দেয়।

এরপরেই প্রতিবাদ করতে গেলে তরুণীর অভিযোগ বাড়ির মালিক তাঁর শ্লীলতাহানি করে। অপরদিকে বাড়ির মালিক অভিযোগ অস্বিকার করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করলেও বিড়ালটিকে উদ্ধার করে পশু হাসপাতালে ময়নাতদনের জন্য পাঠায়।
Raiganj PS-1 animal killing Case
Allegation of animal killing and young girl’s molestation
ময়নাতদনের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারন স্পষ্ট হবে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
