Raiganj Medical college: হাসপাতালের ভেতর আহত যুবককে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত ২, ঘটনায় উত্তেজনা
Raiganj Medical college
প্রজয় চক্রবর্তী : রায়গঞ্জ মেডিক্যালে কলেজ ও হাসপাতালের ভেতরে চিকাৎসাধীন আহত যুবকের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। দুই অভিযুক্তকে ঘটস্থলেই গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জিকাল ওয়ার্ডে।
Table of Contents
অভিযুক্ত ২ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে হাসপাতালে থাকা কর্তব্যরত রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতরা হলেন প্রকাশ হালদার এবং রামপ্রসাদ দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক সুরজিৎ দাসের উপর প্রথমে সুভাষগঞ্জ এলকায় চরড়াও হয় যখন তাঁর প্রাপ্য টাকা প্রকাশ হালদারের কাছে চাইতে যায়।
আরো পড়ুন : 1 injured in leopard attack : চিতাবাঘের সাথে জোড় লড়াই,গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি নির্মাণ শ্রমিক

An attempt was made to burn the injured youth with petrol inside Raiganj Medical College and Hospital
The 2 accused, Prakash Halder and Ramprasad Das, were arrested from the spot by Raiganj police
আরো পড়ুন : Manmohon Passes Away At 92 : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং!
Surjeet was admitted to the surgical ward of Raiganj Medical College and Hospital with serious injuries
On Friday morning, the victim’s family filed a written complaint at Raiganj police station
বৃহস্পতিবার রাতে প্রকাশ হালদারের কাছে টাকা নিতে গিয়ে প্রথমে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর তৃতীয় ব্যক্তি হিসেবে সেখানে প্রবেশ করে রামপ্রসাদ দাস। অভিযোগ এরপরেই তাঁরা দু’জনে মিলে সুরজিৎকে বেধরক মারধর করে। তাঁর মাঝে ইট দিয়ে সুরজিৎ-এর মাথায় আঘাত করে রামপ্রসাদের মেয়ে। মারধরের চোটে তাঁর মাথা ফেটে রক্তাক্ত হয়ে সেখানেই লুটিয়ে পড়ে সে।

আরো পড়ুন : Plane Crash-Live : ৬৭ জনকে নিয়ে ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান ৩০ জনেরও বেশি মৃত, রইল ভিডিও
গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয় সুরজিৎ। এখানেই ঘটনা থেমে থাকেনি। ওই রাতেই অর্থাৎ বৃহস্পতিবার রাতেই ফের ওই দুই অভিযুক্ত হানা দেয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আক্রান্তের মামা ছোটন দাসের অভিযোগ, এবার ওই দুই অভিযুক্ত প্রকাশ ও রামপ্রসাদ তাঁর ভাগ্নে সুরজিৎকে একেবারে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে রাত সাড়ে এগারোটার নাগাদ হাসপাতালে চড়াও হয়। হাসপাতালে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা টপকে এক বোতল পেট্রোল সাথে নিয়ে প্রবেশ করে অভিযুক্তরা।
সুরজিৎ মাথার এক্সরে করে সার্জিক্যাল ওয়ার্ডে ফেরার সময় লিফটটের দরজা খুলে বেড়য়েই সুজিতের গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেবার চেষ্টা করে ওই দুই অভিযুক্ত। কনো রকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন সুজিৎ। শুক্রবার সকালে আক্রান্তের পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

