Raiganj : বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনা ! হোলির সকালে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত ১ মহিলা
Raiganj
এমডি ফারুক : হোলির সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (3.3.26) সকাল ১০টার নাগাদ রায়গঞ্জের ভাদগোরা হাজি মোড় সংলগ্ন ন্যাশোনাল হাইওয়েতে।

স্থনীয়রা জানিয়েছে, এদিন সকালে ফোরলেন বাইপাসের ফুটপাত দিয়ে হেঁটে জমিতে যাচ্ছিল বছর চল্লিশের এক মহিলা। সেই সময় সামনে থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি বাইক মহিলাটিকে সজরে ধাক্কা মারে। বাইকের গতি এতোটাই ছিল যে কিছুটা দুরে ছিটকে গিয়ে রক্তাক্ত অবস্থায় লুটি পরে ওই মহিলা।
অপরদিকে রাস্তার অপরপ্রান্তে ছিটকে পরে বাইক চালকও ও তার পেছনে বোসে থাকা আরো এক ব্যক্তি। এরপর স্থানীয়রা ছুটে আসে এবং তাকদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুর্ঘটনাগ্রস্ত মহিলা বেবি রানি দাসকে মৃত বলে জানায় কর্তব্যরত চিকিৎসকরা।
পাশাপাশি বাইক চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার সাথে থাকা অপর ব্যক্তি প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এবং দুর্ঘটনাগ্রস্থ BR 39 AV 6275 নম্বরের বাইকটিকে থানায় নিয়ে যায়।
বাইক চালক ও তাঁর সাথে থাকা ব্যক্তি উভয়েরি বাড়ি পার্শ্ববর্তী রাজ্য বিহারে। কী কারণে তাঁরা রায়গঞ্জে এসেছিল তা এখনো জানা জায়নি। তবে স্থানীয়রা জানায় তাঁরা মদ্যপ অবস্থায় প্রচন্ড গতিতে বাইক চালাচ্ছিলো।

