Raiganj : শহরে প্রবেশে নিষেধাজ্ঞা! গ্রামীণ টোটো চালকদের বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারী

Raiganj : শহরে প্রবেশে নিষেধাজ্ঞা! গ্রামীণ টোটো চালকদের বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারী

Raiganj

শান্তি রঞ্জন দাস : পয়লা জানুয়ারি থেকে গ্রামীণ টোটো রায়গঞ্জ শহরে প্রবেশ পুরোপুরি ভাবে নিষিদ্ধ। রায়গঞ্জ পৌরসভার এই নয়া নির্দেশিকা জারির আগেই আজ রবিবার (২২.১২.২৪) দুপুরে আন্দোলনে নামে গ্রামীণ টোটা চালকেরা।

এদিন দুপুরে পৌরসভার টোটো চলাচলের নয়া নিয়মের বিরোধিতা করে ১২ নং বরুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টোটো চালকেরা জমায়েত হয়। এবং তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে। টোটো চালকদের অভিযোগ রায়গঞ্জ পৌর সভার নতুন নিয়মে রায়গঞ্জ শহরে গ্রামীণ টোটো প্রবেশের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাঁরা।

Raiganj
Raiganj
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : New Underwater tunnel : গঙ্গার নিচ দিয়ে চলবে যানবাহণ, কোন রুটে চলবে এবং কোন কোন গাড়ি ?

Ban on entry of rural totos in the city from January 1

Before the Raiganj Municipality issued these new guidelines, rural Tota drivers joined the movement this Sunday (22.12.24) afternoon

Toto drivers gathered at Raipur Primary School grounds of Barua Gram Panchayat No. 12 to protest against the new rules

এই নতুন নিয়মে তাঁদের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পরবে। তাঁরা জানায় আমরা প্রত্যেকেই লোন নিয়ে টোটো কিনেছি। আমরা যদি টোটো নিয়ে শহরে প্রবেশ না করতে পারি তাহলে আমরা লোন শোধাবো কীভাবে। সংসার চালাবো কী ভাবে। সন্তানদের পড়াশোনা করাবো কী ভাবে।

আরো পড়ুন : 55th GST Meting : জিএসটি বৈঠকের পরে কী সস্তা, কী দামি? বিমায় GST ছাড়ে কী সিদ্ধান্ত ? রইল সব

Raiganj
Raiganj

টোটো চালক অপূর্ব রায় এদিন আন্দোলনরত শতাধিক টোটো চালকদেরকে পাশে নিয়ে বলেন, রায়গঞ্জ পৌরসভার এই বিভাজন নিতীর বিরুদ্ধে আমরা সকল গ্রামীণ টোটো চালকদের পক্ষ থেকে প্রশাসনকে আবেদন জানাচ্ছি, আমরা একটা স্থায়ী সমাধানের আশা রাখছি।

ইংরেজির নতুন বছরের আগামী ১ তারিখ থেকে আমাদের যদি রায়গঞ্জ শহরে প্রবেশ করতে না দেয় তাহলে আমরা টোটো চালক ও আমাদের পরিবারকে নিয়ে আন্দলোনে নামতে বাদ্ধ হব। এবার প্রশাসনের তরফে এই বিষয়ে কোন পদক্ষেপ নেয় সেটাই দেখার।

আরো পড়ুন : List of canceled 60 trains : টানা ৪২ দিন হাওড়া রুটে বাতিল ৩০ জোড়া ট্রেন,পুরো তালিকা জেনেই যাত্রা করুন

কসঠিক সিদ্ধান্ত এবং স্থায়ী সমাধান না পেলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছি। টোটো চালক অপূর্ব বলেন, আমরা আজ প্রাথমিক ভাবে ১২ নং বরুয়ার সকল টোটো চালক একত্রিত হয়েছি, নয়া আইনের বিরোধিতায়। পঞ্চায়েতে গিয়েছি এরপর আমরা বিডিও অফিসে যাবো, ডিএম অফিসে যাবো। স্থায়ী সমাধানের আশায় সর্বত্র আন্দোলনে নামবো।

পৌরসভার নয়া নির্দেশিকায় ইংরেজি নতুন বছরের ২০২৫ সালের পয়লা জানুয়ারি থেকে রায়গঞ্জ শহরে প্রবেশ করতে পারবেনা গ্রামীণ টোটো চালকেরা। সেই নির্দেশিকা লাঘু হতে আর মাত্র কটা দিন। তারি মাঝে আন্দোলনে নামল গ্রামীণ টোটো চালকেরা।

আরো পড়ুন : 9 dead and many critical : ট্যাঙ্কারে সাথে অপর ট্যাঙ্কারে সংঘর্ষে ভয়াবহ আগুন,৯ জন নিহত, আহত একাধিক

রায়গঞ্জ পৌরসভা এলকায় টোটা চলাচলের ক্ষেত্রে কী এই নয়া নিয়ম ?

রায়গঞ্জ শহরকে জানজট মুক্ত করতে রায়গঞ্জ পৌরসভার নতুন নিয়মে সপ্তাহের প্রতি সোম ,বুধ ও শুক্রবার চলবে সবুজ রংয়ের টটো। এবং বঙল , বৃহস্পতি ও শনিবার চলবে নীল রংয়ের টোটো। ইতি মধ্যেই রায়গঞ্জ পৌরসভার তরফে রায়গঞ্জ পৌর এলকার বিভিন্ন জায়গায় এই সিংক্রান্ত বিষয়ে ফ্লেক্স ঝোলানো হয়েছে।

এই শর্তগুলি অমান্য করলে রায়গঞ্জ পৌরসভার তরফে গ্রামীণ টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তবে রাত ১০ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত শহরের সবুজ ও নীল-এই দুই রঙের টোটো চলাচলে কনো বিধিনিষেধ থাকবে না। এই সকল বিষয়গুলি রুপায়নে সাহায্য করবে রায়গঞ্জ থানা।

Raiganj
Raiganj

আরো পড়ুন : Big Threat To Modi : বাংলাদেশের বড় হুমকি মোদিকে! নিউক্লিয়ার বম্ব ব্যবহাrer হুমক,কার মদত এই কথা ?

Leave a Comment