Primary Education : প্রাথমিক শিক্ষায় বড়সড রদবদল, ক্লাস ওয়ান থেকেই চালু হচ্ছে সেমিস্টার,বদল সিলেবাসও
Primary Education
কেয়া সরকার : শুক্রবার প্রাথমিক শিক্ষায় বড়সড় রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার থেকে একই ক্লাসে বছরেএকবার নয় দুবার করে হবে পরিক্ষা। এই সিদ্ধান্তের কারন হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকে তৈরী কর হবে।
Table of Contents
২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি চালু হচ্ছে। আপাতত পুরনো সিলেবাসেই চালু হবে সেমিস্টার পদ্ধতি। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন সিলেবাসও। আর এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

The Primary Education Board announced major changes in primary education on Friday
The semester is starting from class one, the syllabus is also changed
The new syllabus will be effective from the academic year 2026. And Chief Minister Mamata Banerjee approved the proposal
আরো পড়ুন : 1 injured in leopard attack : চিতাবাঘের সাথে জোড় লড়াই,গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি নির্মাণ শ্রমিক

জুন মাসে হবে এই পদ্ধতির প্রথম পরীক্ষা। এদিন সাংবাদিক সম্মেলনে করে তা জানিয়ে দেন। শিক্ষা পর্ষদের সভাপতি বলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। এছাড়াও পরিবর্তন আনা হচ্ছে পাঠ্যক্রমের কাঠামোর।
মুলত একটি ক্লাসের শিক্ষাবর্ষকে মুলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সেমিস্টার জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। এবং দ্বিতীয় সেমিস্টার জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। গৌতম পাল জানান, পর্ষদের ঠিক করে দেওয়া প্রশ্নপত্রেই হবে পরিক্ষা।
আরো পড়ুন : Manmohon Passes Away At 92 : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং!
এবং একটা পেপারেই গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা নেওয়া হবে। এখন থেকে মার্কশিটে মার্কসের সঙ্গে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। এদিন তিনি আরো বলেন, জাতীয় শিক্ষা নীতির ওপর ভিত্তি করে এনসিইআরটি একটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করেছে।
২০০৯ রাইট টু এডুকেশন আইন অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত “নো ডিটেনশন” পলিসি আছে। তবে প্রাক প্রাথমিকে ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা হবে না।

আরো পড়ুন : Manmohon Passes Away At 92 : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং!
