Paralympic24,India won 2 golds : প্যারালিম্পিক্সে একই দিনে ভারতের ঝুলিতে জোড়া সোনা, পদক তালিকা এক নজড়ে
Paralympic24,India won 2 golds
স্পোর্টস ডেস্ক : প্যারালিম্পিক্সে ফের সোনা এলো সুমিত আন্তিলের হাত ধরে। জ্যাভলিনে নিরাজকে এবার রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হলেও থামেনি সুমিত। সোমবার রাতে রেকর্ড গড়ে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়ে ১৪০ কোটি দেশবাসীর মুখে হাসি ফোটালেন। নিরাজ ব্যার্থ হলেও টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় শ্যুটার অবনী লেখরার পর দ্বতীয় ভারতীয় হিসেবে সুমিত আন্তিল পরপর দুবার সোনা জিতলেন।
Table of Contents
এদিন সুমিত ৬৪ ক্যাটেগরিতে ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়ে রেকর্ড গড়েন। সোমবার ছিল ভারতের কাছে বিশেষ দিন। কারন একই দিনে দুপুরে ব্যাডমিন্টনে নীতেশ কুমার সোনা জিতেন, ফের একই দিনে সুমিতের হাত ধরে জ্যাভলিনে সোনা আসে। জ্যাভলিনে সুমিত, ব্যডমিন্টনে নীতেশ দুজন সোনা জতলেও একই দিনে তাঁদের সাথে ডিসকাসে অল্পের জন্য হাতছারা হয় সোনা। কিন্তু রুপো জিতে যোগেশ কাঠুনিয়া ভারতের ঝুলিতে আরো একটি রুপোর পদক যোগ করলেন। স্নায়ুর রোগে আক্রান্ত যোগেশ প্যারালিম্পিক্সে পদক উৎসর্গ করেন তাঁর মাকে।

ছেলেদের এসএল ৩ বিভাগের ব্যাডমিন্টনের ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানয়েল বেথহেল-কে নীতেশ কুমার হারান ২১-১৪, ১৮-২১, ২৩,২১ সেটে। সোনা জয়ী নিতেশ মাত্র ১৫ বছর বয়সে এক ট্রেন দুর্ঘটনায় বাঁ পা বাদ যায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও তাঁর মনোবল এতটুকুও না কমে মনোবল অকেগুন বেড়ে যায়। ছোটবেলায় নিতেশের প্রথম পছন্দ ফুটবল হলেও দুর্ঘটনার পর বেছে নিয়েছিলেন ব্যাডমিন্টনকে। আর সেই ব্যাডমিন্টনের হাত ধরেই ভারতের ঝুলিতে এলো সোনার পদক।

চলতি টোকিও প্যারালিম্পিক্সে ১৪টি পদক নিয়ে পদক তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে। প্যারালিম্পিক্সে পদকজয়ে প্রথম স্থানে রয়েছে চিন। দ্বিতীয়তে গ্রেট ব্রিটেন। তৃতীয়তে আমেরিকা। চতুর্থতে রয়েছে ব্রাজিল তারপরেই পঞ্চম স্থানে ভারত।
এখনো পর্যন্ত ভারতের ১৪টি পদকের মধ্যে রয়েছে ৩টি সোনা, ৫টি রুপো ও ৬টি ব্রোঞ্চ। এখনো ভারতের আরো পদক পাওয়ার যায়গায় রয়েছে তাই আশায় বুক বাঁধছে দেশবাসী।
