PAN 2.0 Project : কেন্দ্রে আনতে চলেছে নতুন প্যান কার্ড! এবার পুরনো কার্ডধারীদের কী হবে? জেনে নিন
PAN 2.0 Project
অনুশিবা সেন : বদলে যাচ্ছে পুরনো প্যানকার্ড। আসছে নতুন প্যান ২.০ প্রকল্প। নতুন এই প্যান কার্ড ২.০ থাকবে কিউআর কোড। প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রী সভা ১৪৩৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।
Table of Contents
প্যান ২.০ থেকে প্যান কার্ডধারীদের জন্য সুবিধাগুলি
ডেটা সংযোগ আরো ভালো হবে। প্রক্রিয়াকরণ দ্রুত হওয়ায় ট্যাক্স রিটার্ন ফাইলিং এবং আর্থিক লেনদেন দ্রুত হবে। জাল প্যান কার্ডের ডেটা জাল প্যান কার্ড এবং জালিয়াতি দুটোই রোধ হবে। সমস্ত পরিষেবার জন্য একটি সর্বজনীন আইডি হিসেবে কাজ করবে।
আরো পড়ুন : Mamata Banerjee: দলে এবার নতুন দায়িত্বে অভিষেক ! কর্মসমিতির বৈঠকে বড় সিদ্ধান্ত তৃণমূলের

Pan 2.0 is coming, what is special about it?
This system will be paperless and will provide you PAN number quickly
What will the old PAN card holders do?
The old PAN card will be automatically upgraded

পুরনো প্যান কার্ডধারীরা কী করবে ?
পুরনো প্যান কার্ডধারীদের প্যান ২.০ জন্য নতুন করে কনোও আবেদন বা কোনও প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। অর্থাৎ কনো প্রকার আবেদনের দরকার নেই। আপনারা পুরনো প্যান কার্ড অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে।
প্যান ২.০ যে আসতে চলেছে, এতে বিশেষ কী রয়েছে ?
প্যান ২.০ -এতে নিরাপত্তা মজবুদ করা হয়েছে এবং জালিয়াতি এবং ডেটা চুরির সম্ভবনা অনেকটাই কমবে। এছাড়াও প্যান ২.০ -তে সিস্টেমে প্যান কার্ড ডিজিটাল করা হচ্ছে। যেখানে ই-প্যান প্রধানত ব্যবহার করা হবে। এই সিস্টেমটি পেপারলেস হবে এবং দ্রুত আপনাকে দ্রুত প্যান নম্বর প্রদান করবে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, প্যান ২.০ প্ল্যানে নতুন কিউআর কোড লাগানো কার্ডে পেতে পুরনো প্যান কার্ডধারীদের কনো সমস্যায় পড়তে হবে না। বিনা মূল্যে আপগ্রেডেশন করা যাবে সেই পুরনো প্যান কার্ডের। তিনি আরো জানান, দেশে এখন ৭৮ কোটি প্যান কার্ড রয়েছে। তার মধ্যে ৯৮ শতাংশ প্যান কার্ড ব্যক্তিগত।

আরো পড়ুন : IPL Megha Auction 25 Day 1 : আইপিএল নিলাম ২০২৫ প্রথম দিন ! কে কতোতে বিকল ? ২৭ কোটিতে ঋষভ পন্থ
