NB-Heavy rains,2 dead : লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,ধসে মৃত ২,ভাঙল রাস্তা,সেতু,কার্যত ভয়াবহ অবস্থা, হাওয়া অফিসের সতর্কতা জারি
NB-Heavy rains,2 dead
মুনাই ঘোষ : নিন্মচাপের জেরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরেই। এর জেরেই বিপদের আশঙ্কা আগেই করা হয়েছিল। শনিবারও প্রবল বৃষ্টি হয়।

ভেঙে পড়েছে দুধিয়া সেতু :
প্রবল বৃষ্টির জেরেই ভেঙে গিয়েছে বালাসন নদীর উপর নিরমিত দুধিয়ার লোহার সেতু। এই রুটে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে,পার্শ্ববর্তী রাজ্য ভূটানেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও লাগাতার বৃষ্টির জেরে বিপদ বাড়বে ডুয়ার্সেও। বাড়ছে নদীর জলস্তরও। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা সহ-একাধিক পাহাড়ি নদী।
এছাড়াও শনিবার রাতের প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস নেমে পেডংয়, ঋষিখোলা অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি-মিরিকের মুল যোগাযোগের রাস্তা। জানা গিয়েছে মিরিকের বস্তিতে ধস নেমে ২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, এই প্রাকৃতিক দুর্যোগের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়কও। বন্ধ হয়েছে দার্জিলিং-কালিংপংয়ের যোগাযোগের একাধিক রাস্তা। এছাড়াও দার্জিলিংয়ের বিশপ হাউসের কাছে ধসে বড়বড় পাথর পরেছে। সেগুলিও সড়ানোর কাজ চলছে।
দার্জিলিংয়ে লাগাতার বৃষ্টি ও ধসের জেরে বহু পর্যটকদের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। এক কথায় শিলিগুড়ি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাহাড়।
আরো পড়ুন : Nagrakata : চিতা বাঘের পর এবার চতুর্থীর রাতে দাঁতাল হাতির হামলা, মৃত্যু এক যুবকের
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট :
আবহায়ার দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দার্জিলিংয় ও সিকিমের পাহাড়ে বৃষ্টি চলছে সাথে আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ারে। পাশাপাশি কমলা সতর্কতা কালিম্পং ও দার্জিলিংয়ে এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ও মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
