More than 30 thousand financial scams : মোদীর রেলেই পাহাড় সম দুর্নীতির অভিযোগ, অন্যান্য দপ্তরে? আরটিআই-এ জবাবে তোলপাড়
More than 30 thousand financial scams
পিঙ্কি শর্মা : সম্প্রতি তথ্য জানার অধিকার ( RTI ) আইনে করা এক আবেদনের জবাবে কেন্দ্র সরকার যে তথ্য প্রকাশ করেছে তাতে জানা যাচ্ছে, দ্বিতীয় মোদী সরকারের জামানার পাঁচ বছরে শুধু রেলেই দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ৩০ হাজার ২৬৬টি। আর এই তথ্য সামনে আসতেই তোলপা শুরু হয়ে গিয়েছে।
Table of Contents
স্বাভাবিক ভাবেই এরপরেই নয়াদিল্লির রেলভবনে থরহরি কম্পমান দশা কর্মী-আধিকারিরিকদের একটি বিরাট অংশের। বিগত ৫ বছরে দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত কত অভিযোগ রেলের কাছে জমা পড়েছে ?, এ ব্যাপারে রেলমন্ত্রক কী পদক্ষেপ নিয়েছে, সেটিও স্পষ্ট করা হোক।
আর এই সকল প্রশ্নের উত্তরে জানতে চেয়েই আরটিআই আইনে আবেদন জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। কিন্তু এ ব্যপারে ঠিক কী পদক্ষেপ রেলমন্ত্রক নিয়েছে, তা নিয়ে কোনও সুস্পষ্ট জবাব দেওয়া হয়নি তাদের তরফে।
Maximus allegations of corruption in Modi’s Rail
More than 30 thousand financial scams
ফলে প্রশ্ন উঠছে, রেল দুর্নীতি আটকাতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভূমিকা কী ? সরকারি এই পরিসংখ্যানে রিতিমতো উদ্বেগ প্রকাশ করেছে তথ্যভিজ্ঞ মহল। তাহলে কী মোদীর ২.০ শুধুই “দুর্নীতির” ? অথচ প্রধানমন্ত্রী খমতায় আসার পূর্বে ঘোষণা করেছিলেন, “না খাউঙ্গা, না খানে দুঙ্গা।

তাহলে কী সে সব ছিল শুধুই গেরুয়া ব্রিগেডের ভোটের প্রচার ? আরটিআই-এর পর সেই সকল প্রশ্নই এখন কড়া নড়াচ্ছে দেশবাসির মনে।
