Manipur News Live :জ্বলছে মণিপুর, মুখ্যমন্ত্রী ও শাহের পদত্যাগের দাবি, মন্ত্রী নিজেই বাড়িতেই বসাল বাঙ্কার
Manipur News Live
তীর্থঙ্কর মুখার্জি : বিক্ষোভের আগুনে গত ৩ মে ২০২৩ সাল থেকে জ্বলছে মণিপুর। দফায় দফায় উত্তেজনা, পড়ছে লাশ। এমনকি বিক্ষোভকারীদের রোষের মুখ থেকে বাদ পড়ছে না মনিপুর বিধানসভার মন্ত্রী ও বিধায়কেরা। এইদিকে সোমবার আজ শীতকালিন অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধী জোটের তরফে কংগ্রেস দাবি করে বলে, অবশ্যই প্রধানমন্ত্রীকে অশান্ত মণিপুরে যাওয়া উচিত।
Table of Contents
এদিন জাতীয় কংগ্রেসের জয়রাম রমেশ পর্যবেক্ষক চোদনকারের সঙ্গে নিয়ে কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে। প্রধানমন্ত্রীর উচিত অশান্ত মণিপুরে সর্বদলীয় প্রতিনিধি দলের সাথে দেখা করা। জাতীয় স্তরে একটি সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। অবশ্যই সেটাও আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের আগেই।

আরো পড়ুন : Strict Helmet Laws in WB : রাস্তায় বেরনোর আগে সাবধান,হেলমেট নিয়ে জারি কড়া নির্দেশিকা, জেনে নিন এখনি
মনে করিয়ে দিয়ে জয় রাম বলেন, অশান্ত মণিপুরে এখনো পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীণ অবস্থায় ৬০ হাজারেও বেশি মানুষ। মণিপুরের যন্তণা শুধু মণিপুরের নয় এটা দেশের যন্ত্রণা।
পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ এবং মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা আরো দাবি করছি পূর্ণ-সময়ের রাজ্যপাল নিয়োগ করা হোক।
Violence escalates in Manipur
Meitei locks Government offices door amid curfews in Sate
CRPF DG Anish Dayal Singh to visitanipur state

এইদিকে আজ মণিপুরে বিজেপি সরকারের মন্ত্রী লেইশাংথেমে সুসিন্দ্র মেইতেই আত্মরক্ষার জন্য তাঁর নিজের বাড়িতেই একটি বাঙ্কার তৈরি করেছেন। মন্ত্রী জানান পরিস্থিতি অগ্নিগর্ভ। আমার আপ্তসহায়ক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আহত হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা এক বিএসএফ জাওয়ান।
প্রধান সূত্রে জানা গিয়েছে, শনিবার বিক্ষোভের আগুনে জ্বলল অর্থাৎ আগুন ধরিয়ে দেওয়া হল মণিপুরের শাসক দলের পূর্তমন্ত্রী গোবিন্দদাস কন্ঠৌজামের বাড়ি। এছাড়াও বিজেপি দুই বিধায়ক ওয়াই রাধেশ্যাম ও পাওনাম ব্রজেন। এবং কংগ্রেসের বিধায়ক লোকেশ্বরের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। পাশাপাশি চলে লুটপাট। বরাত জোড়ে বেঁচে যায় যে নিরাপত্তার স্বার্থে সেই সময় তাঁদের প্রত্যেকের বাড়িতেই কেউ উপস্থিত ছিলনা।

আরো পড়ুন : 1 Baby Elephant Died : বেদনাদায়ক, মায়ের সব চেষ্টাই ব্যার্থ, ঠাঁই দাঁড়িয়ে থকল সন্তানের পাশে, তাঁরপর…..
অশান্ত পরিস্থিতি নিয়ে কী সিদ্ধান্ত কেন্দ্র সরকারে ?
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের পরিস্থিতি নিয়ে মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত নেন আশান্ত পরিস্থিতি সামাল দিতে আরও ৫০ কোম্পানি সিএপিএফ পাঠানো হচ্ছে। এই ৫০ কম্পানিতে (প্রতি কম্পানিতে ১০০ জন করে) ৫০০০ জাওয়ান রয়েছে।
মণিপুর সরকার সোমবার উত্তর-পূর্ব রাজ্যের ইম্ফল পূর্ব ও পশ্চিম সহ সাতটি জেলায় বুধবার পর্যন্ত আরও দুই দিন ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে।
মণিপুরে নতুন করে অশান্তির কারন কী জানাযাচ্ছে ?
মণিপুরে নতুন করে অশান্তির বাঁধে, গত সোমবার (১১-১১-২৪) অসম-মণিপুরের সীমানা লাগোয়া একটি অঞ্চল থেকে অপহরণ করা হয়েছিল ৬ জনকে। সেই অপহরণ কুকি গোষ্ঠি করেছিল বলে অভিযোগ তোলে অপর এক গোষ্ঠি মাইতেই গোষ্ঠি। এরপর কদিন পর যখন ছটি মৃতদেহ নদীতে ভেসে আসে। এরপরেই নতুন করে শুরু হয় চরম উত্তেজনা। যা এখনকার বর্তমান পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে।
একটি প্রেস ব্রিফিংয়ে ভাষণ দেওয়ার সময়, লোকসভা এলওপি (LOP) এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টির সদস্যরা ঘৃণা ছড়ায় এবং সেই কারণেই ‘আগ লাগতি হ্যায়’। তিনি আরও বলেছিলেন যে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাজ করা উচিত।

আরো পড়ুন : Trafic Problem in Raiganj : যানজট নিরাসনে এবার নিয়ম মেনে চলবে টোটো! কী জানালেন কৃষ্ণ কল্যাণী
