Mamata Banerjee: দলে এবার নতুন দায়িত্বে অভিষেক ! কর্মসমিতির বৈঠকে বড় সিদ্ধান্ত তৃণমূলের
Mamata Banerjee
তীর্থঙ্কর মুখার্জি : রাজ্যে বিধানসভা উপনির্বাচনে ৬ টি আসনের ৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিপুল জয়ের পর আজ কালীঘাটে ছিল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। এদিনের কর্মসমিতির বৈঠকে বড় দায়িত্ব দিলেন অভিষেককে। সর্বভারতীয় তৃণমূল দলের “দিল্লির মুখপাত্র হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়”।
Table of Contents
তিনি আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অর্থাৎ নয়াদিল্লিতে যা ঘটবে ,তার প্রেক্ষিতে দলের অবস্থান বা প্রতিক্রিয়া জানাবেন এখন থেকে প্রতিক্রিয়া জানেবে অভিষেক। তৃণমূল সূত্রে খবর, সোমবারের কর্মসমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বলেন, বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল কেন এখনও কার্যকর হয়নি, তা মানুষকে বুঝিয়ে কর্মসূচি নেওয়ার প্রস্তাব দেন অভিষেক। সেই মতো আগামী ৩০ নভেম্বর, শনিবার এবং ১ ডিসেম্বর, রবিবার ব্লকে ব্লকে মিছিল-ধর্ণা -মিটিংয়ের কর্মসূচী নেওয়া হয়েছে। তৃণমূলের মহিলা বাহিনীই ওই কর্মসূচী করবে।
Trinamool’s big decision in working committee meeting
A separate committee has been formed at the Parliament, Legislative Assembly and party levels to maintain the discipline of the party
All India Trinamool Party’s “Delhi spokesperson is Abhishek Banerjee”
এদিন দলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল। এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বলেন,
দলের শৃঙ্খলারক্ষার উদ্দেশে সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে আলাদা আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। তিনটি পৃথক কমিটি থেকে তিনটি চিঠি গেল, সংশ্লিষ্ট নেতাকে সাস্পেন্ড করা করা হবে। বৈঠকে তেমনটা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন : Tevagha Express : অল্পের জন্য রক্ষা পেল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস !
ত্রিস্তরী শৃঙ্খলাকমেটি ঠিক কারা কারা রয়েছে
সংসদে শৃঙ্খলাকমেটি
সুদীপ বন্দ্যোপাধ্যায়
ডেরেক ও’ব্রায়েন
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
নাদিমূল হক
কাকলী ঘোষদোস্তিদার
বিধানসভায় শৃঙ্খলাকমেটি
শোভনদেব চট্টোপাধ্যায়
ফিরহাদ হাকিম
অরুপ বিশ্বাস
নির্মল ঘোষ
দেবাশিস কুমার
চন্দ্রীমা ভট্টাচার্য
দলের শৃঙ্খলাকমেটি
সুব্রত বক্সি
সুজিত বোস
অরুপ বিশ্বাস
ফিরহাদ হাকিম
চন্দ্রীমা ভট্টাচার্য
দিল্লির মুখপাত্র
অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডেরেক ও’ব্রায়েন
কাকলি ঘোষ দস্তিদার
কীর্তি আজাদ
সাগরিকা ঘোষ
সুষ্মিতা দেব

রাজ্য স্তরে অর্থনীতির বিষয়ে বলবেন
অমিত মিত্র
চন্দ্রীমা ভট্টাচার্য
রাজ্য স্তরে বিষয়ে বলবে
শশী পাঁজা
পার্থ ভৌমিক
উত্তরবঙ্গ বিষয়ে বলবেন
গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বড়াইক
এদিন চন্দ্রীমা ভট্টাচার্য মনে করিয়ে দিয়ে বলেন, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস ইতিহাস নিয়ে কর্মীদের অবহিত করতে হবে। এমনি এমনি হঠাৎ ৯৮ সালে তৈরি হয়েছে তা নয়।
তৃণমূলনেত্রী সারাজীবন দিয়ে যে ইতিহাসটা তৈরী করেছেন, সেই ইতিহাসে প্রতিফলন হয়েছে ৯৮ সালে একটা নতুন দল গঠন করে। এদিনের কর্মসমিতিতে নতুন মুখ বিমান মুখপাধ্যায়, মানসরঞ্জন ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান।

আরো পড়ুন : IPL Megha Auction 25 Day 1 : আইপিএল নিলাম ২০২৫ প্রথম দিন ! কে কতোতে বিকল ? ২৭ কোটিতে ঋষভ পন্থ
