Mamata Banarjee : ফোনে অনশন মঞ্চে মমতার সাথে কথা হল জুনিয়র ডাক্তারদের, সোমবার নবান্নে বৈঠক
Mamata Banarjee
তীর্থঙ্কর মুখার্জি : শনিবার দুপুর দুটোর নাগাদ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে চলে আসেন মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে জুনিয়র চিকিৎসক অর্ণবের সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন মনোজ-নন্দিনী। মনোজ পন্থের মোবাইলে মুখ্যমন্ত্রীর কথা হয় আন্দলোন জুনিয়ার ডাক্তারদের।
Table of Contents
কিন্তু অনশনে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। সরকারের তরফে বারবার অনশন তোলার কথা বলা হলেও ১০ দফা দাবি মানা না পর্যন্ত তাঁরা তাঁদের অবস্থানে অনড়। সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আরো পড়ুন : Krishnanagar : ছাত্রী মৃত্যু কান্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, হত্যা নাকী আত্মহত্যা ? কী জানাযাচ্ছে ….

You sholuld rise above politics and rejoin work
State Chief Secretary Manoj Pant and Home Secretary Nandini Chakraborty visited the protest site at Esplanade
Manoj Pant then called CM Mamata Banarjee, who spoke to the doctors through his phone
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তিনি সব দাবিই মেনে নিয়েছেন। পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাই অনশনের পথ থেকে সরে আসার আর্জি জানান তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকেদের বলেন, অনশন তুলে নিন। আমি দিদি হিসেবেই বলছি।

সব দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। কাজে যোগ দাও। এদিন এক এক করে ১০ দফা দাবি শোনেন। চিকিৎসকেরা সামনাসামনি কথা বলতে চান। মুখ্যমন্ত্রী কথা বলতে রাজি হয়েছেন। প্রশাসনিক কাজের ব্যস্ততার জন্য ফোনেই আগামী মঙ্গলবার সময় দেওয়ার কথা জানান।
আরো পড়ুন : A terrible fire in the hospital : সাতসকালে ESI হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
কিন্তু তাতে রাজি হননি অনশনরত চিকিৎসকেরা। এরপর মুখ্যমন্ত্রী জানান, তাঁর কিছু কর্মসূচী বাতিল করে তিনি আগামী সোমবার নবান্নে বৈঠকে বসবেন। বিকেল ৫টায় সময় দিয়ে তিনি বার বার বলেন পাঁচটা মানে কিন্তু পাঁচটাই। আমাকে ২-৩ ঘন্টা বসিয়ে রাখবেন না।

