Malda Bomb Blast : পৌর এলকায় বোমা বিস্ফোরন, রক্তাক্ত অবস্থায় ৬ বছরের শিশুকে নিয়ে ছুটল হাসপাতালে
Malda Bomb Blast
বিশ্বজিৎ মন্ডল : অন্যান্য দিনের মতো বাড়ির পাশের একটি চিকিৎসালয়ের বারান্দায় খেলাধুলা করছিল ৬ বছরের একটি শিশু। ক্রিকেটের বল ভেবে হাতে নিয়ে খেলতে গিয়ে ফেঁটে যায় বোমাটি। বিকট শব্দে কেঁপে উঠে এলকা।
Table of Contents
স্থানিয়রা তরিঘরি রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ইংরেজ বাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডক পুকুর এলকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত ওই শিশুটির নাম বান্টি কুমার মাহাত।
A 6-year-old child was injured in the bomb blast in Malda town area
The police of English Bazar police station have started investigating the incident
Locals took him to Malda Medical College and Hospital in a bloody state

আরো পড়ুন : Internship Scheme-24 : বেকার যুবকরা পাবে মাসে ৫০০০ করে ভাতা, জেনে নিন আবেদনের শেষ তারিখ
তাঁর বাবা পেশায় একজন ভেন চালক। স্থানীয় এক বাসিন্দা বলেন বেলা ১১টার নাগাদ পাড়ার বাচ্ছাটি চিকিৎসালয়ের বারান্দায় খেলা করছিল। এরপর হঠাৎ একটা বোমা ফাটার বিকট শব্দ পাই। আমরা এলকার মানুষ ছুটে এসে দেখি বাচ্চাটি শুয়ে কাঁদেই চলেছে।
আরো পড়ুন : Nabanna Meting : শেষ হল প্রায় দুই ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠক, এবার কোন পথে ডাক্তাররা ?
শরিরে আঘাত লেগেছে এবং রক্তও বেরিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছে পরিবারে লোকেরা। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ।
কোথা থেকে জনবহুল এলকায় বোমাটি এলো এবং আরও কোথাও বোমা পরে রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

