LPG Crisis : রান্নার গ্যাসের ক্রাইসিস ! চাহিদা বেড়েছে ইন্ডাকশনের এবং ইনফ্রারেডের, নিরাপত্তা থেকে খরচ ভাল কোনটি ?
LPG Crisis
মুনাই ঘোষ : গ্যাসের সিলিন্ডার পেতে বর্তমানে হিমসিম খেতে হচ্চে। সেই জায়গায় দাড়িয়ে গ্যাস সিলিন্ডারের বিকল্প এবং জ্বালানি সাশ্রয়ে অনেকেই বিকল্প পথে হাঁটছেন। এরি মাঝে কদর বেড়েছে বৈদ্যুতিক যন্ত্র ইন্ডাকশন আর ইনফ্রারেডের।

রান্নার গ্যাসের ক্রাইসিসে ভাবাচ্ছে বিকল্প পথ। বর্তমানে গ্যাটের অতিরিক্ত টাকা খরচ করে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার। ঠিক সেই সময় রান্নাঘরে কদর বেড়ে গিয়েছে ইন্ডাকশন আর ইনফ্রারেডের মতো বৈদ্যুতিক যন্ত্রের।
ইন্ডাকশন আর ইনফ্রারেড হেঁশেলে কী সাশ্রয়েয় :
ইনফ্রারেডে খরচ :
২০০০ ওয়াটের একটি সাধারণ ইনফ্রারেড কুকটপ যদি টানা ১ ঘন্টা ধরে চলে তবে এটি প্রায় দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে। যদি কোনও এলকায় বিদ্যুটের দাম ইউনিট প্রতি ৮ টাকা হয় তবে প্রতি ঘন্টায় প্রায় ১৫ থেকে ১৬ টাকাত মতো খরচ হতে পারে।
আরো পড়ুন : PAN Card : প্যান কার্ড তৈরির আবেদনের বিরাট বদল, শুধু আধার দিয়ে আর হবে না,লাগবে আরো নথি, কবে থেকে জেনে নিন
ইন্ডাকশনে খরচ :
ইন্ডাকশন ২০০০ ওয়াটের একটি কুকটপ যদি ১ ঘন্টা ধরে চলে তবে দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে প্রতি ঘন্টায় প্রায় ১২ থেকে ১৫ টাকার মতো খরচ হতে পারে।
আরো পড়ুন : 150 Kg Spoiled Meat Saized : এই রাজ্যে উদ্ধার প্রায় ১৫০ কেজি পচা মাংস ! ৬৮টি কারখানায় চলে তল্লাশি
ইনফ্রারেড কুকটপ ইন্ডাকশন থেকে কিছুটা বেশি খরচ হয়। কিন্তু ইনফ্রারেড কুকটপের একটি বড় সুবিধা হল এটি প্রায় সব ধরনের পাত্রের সঙ্গে কাজ করে থাকে। ইনফ্রারেড কুকটপে অ্যালুমিনিয়াম, স্টিল, মাটির এবং তামার পাত্রও ব্যবহার করা যায়। কিন্তু ইন্ডাকশন কুকটপের জন্য এমন পাত্রের প্রয়োজন হয় যার নিচের অংশটি বিশেষভাবে ইন্ডাকশনের জন্য তৈরি করা হয়েছে।
আরো পড়ুন : Landslide : পাহাড়ে বিশাল ধস, উত্তর সিকিমে সম্পূর্ণ বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা , আটকে বহু পর্যটক
ইন্ডাকশন ও ইনফ্রারেড দুটির মধ্যে কোনটি ব্যবহার করবেন দুই কুকটপের সুবিধা উল্লেখ করা হল :
যদি হেঁশেলের খরচ কমানোর কথা ভাবেন তাহলে সাধারণত ইন্ডাকশন কুকটপ একটি ভালো বিকল্প। তবে যদি আপনি বাসন বায়বহারের ক্ষেত্রে বেশি স্বাধীনতা চান, তাহলে ইনফ্রারেড কুকটপ সবচেয়ে উপযুক্ত।
আরো পড়ুন : Lockdown : ভারতে কী তাহলে লকডাউন হতে চলেছে ! নাকি গুজব ? জল্পনার মাঝে কী জানাল সরকার
বিদ্যুতের বিল সাশ্রয় করে কোন কুকটপ :
যদি বিদ্যুতের বিলের বিষয়টি দেখা হয়, সে ক্ষেত্রে ইন্ডাকশনে একটি বাসনে ১ লিটার জল ফুটাতে যে পরিমান বিদ্যুৎ খরচ হয়, ইনফ্রারেডে সেই বাসনে ১ লিটার জল গরম হতে তার থেকে সামান্য বেশি বিদ্যুৎ খরচ হয়।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
