LIVE-Meeting Update : কালীঘাটের বৈঠকেও জটিলতা, কী চাইছে ডাক্তাররা ? বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ Update এক ক্লিকেই
LIVE-Meeting Update
🔴৮.৩০ মমতা : তোমরা যদি কথা বলতে না চাইলে না বলো কিন্তু ভিজো না। তোমরা মেলে কিন্তু ভিডিওর কথা লিখোনি। স্বচ্ছতা থাকবে। সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে তবেই দিতে পারবো। আমি কথা দিচ্ছি এই ভিডিও আমরাও ব্যবহার করন না। লক্ষীভাই বোনেরা তোমরা মানুষের স্বার্থে বুঝবে। তোমারা আমার সঙ্গে কথা বলতে পারো। এক কাপ চা খেয়ে যাও।
মমতা : বাড়িতে এসে আপনারা যদি মিটিং না করেন তাহলে অসম্নান করলেন কেন আমায় ? আগেও তিনদিন দু’ঘন্টা করে অপেক্ষা করেছি। আপনারা অনেক অসম্নান করেছেন। একটু সন্মান তো দেবেন। তবে বলবো রাজনীতি ভুলে মানুষের স্বার্থে কথা বলুন।
🔴 ৮.০০ PM : সূত্রের খবর, জুনিয়ার ডাক্তারের একাংশ বৈঠকের প্রাক মুহুর্তে লাইভস্টিমিং-এর ফের দাবি তুলেছে। এই দাবি ঘিরে কী ফের জটলিতা তৈরী হতে ছলেছে ?
তীর্থঙ্কর মুখার্জি : বাস থেকে নামলেন ৩০ জনের জুনিয়ার ডাক্তারের দল। স্লোগান দিলেন জাস্টিস ফর আরজি কর। আর কিছুক্ষনের মধ্যেই ৫ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে জুনিয়ার চিকিৎসকেরা। কার্যত মাথায় বৃষ্টি নিয়ে এদিন জুনিয়ার চিকিৎসকেরা রাওনা দেয় কালিঘাটের উদ্দেশে।
Table of Contents
Complications in Kalighat meeting over live streaming
প্রসঙ্গত পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন তাঁরা। গত বৃহস্পতিবার ৩০ জনের দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে নবান্নেও গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের প্রথিনিধি দল। কিন্তু লাইভ স্ট্রিমিং-এর শর্ত না মানায়, বৈঠক না করেই ফিরে যান তাঁরা।


