Last GB Meting Update : মধ্য রাতে জিবি বৈঠকে কী সিদ্ধান্ত নিল চিকিৎসকেরা ?কাজে ফেরার প্রবল ইচ্ছা একাংশের!

Last GB Meting Update : মধ্য রাতে জিবি বৈঠকে কী সিদ্ধান্ত নিল চিকিৎসকেরা ?কাজে ফেরার প্রবল ইচ্ছা একাংশের!

Contents

Last GB Meting Update

কেয়া সরকার : মঙ্গলের দুপুরে একদিকে যখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সাওয়াল জবাব চলছে ঠিক সেই সময় দেখা যাচ্ছিল সাধারণ আন্দোলনকারীদের মধ্যে কাজে ফেরার ইচ্ছা প্রবল হয়ে উঠেছে। তাঁরা বলেছেন, আমরা তো কাজে ফিরতে চাই। অনেকগুলো দাবি তো রাজ্য মেনেও নিয়েছে। কিন্তু তাতেও কাটল না অচলবস্থা। আশা-অপেক্ষাই সার। কাজে না ফেরার সিদ্ধান্তেই অনড় রইল আন্দোলনকারী ডাক্তার পড়ুয়ারা।

Table of Contents

জুনিয়ার ডাক্তারদের প্রতি নরম মনোভাব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছাকে এক প্রকার পাত্তা না দিয়েই আন্দোলন জিয়ে রাখল জুনিয়ার চিকিৎসকেরা। এদিন মধ্যরাত পর্যন্ত চলে জেনারেল বডির মিটিং। এক সময় মনে হচ্ছিল খানিকবাদেই উঠে যাবে কর্মবিরতি। এদিন দীর্ঘ বৈঠকের পর তাঁরা সাংবাদিক বৈঠকের পর জানায়, অবস্থান চলবে।

Last GB Meting Update
Last GB Meting Update
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্যসচিবের পদত্যাগ এবং নিরাপত্তা ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা বৈঠক করতে চান। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জুনিয়ার ডাক্তারদের তরফে এব্যাপারে ই-মেল পাঠানো হবে। জুনিয়ার ডাক্তারদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে গত ৯ সেপ্টেম্বর চন্দ্রচূরের বেঞ্চ নির্দেশ দিয়ে বলা হয়ে ছিল, ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে হবে।

আরো পড়ুন : Atishi to be Delhi New CM : পদত্যাগ করলেন কেজরি! দিল্লির নতুন মহিলা মুখ্যমন্ত্রী এবার অতিশি মার্লেনা

না হলে আইনমোতাবেক ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার। কিন্তু মঙ্গলবারের রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ অবশ্য চিকিৎসকদের মতকেই গুরুত্ব দিয়ে জানায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এদিন রাজ্যকে নির্দেশ দেওয়া হয় তিনদিনের মধ্যে আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করার।

Last GB Meting Update
Last GB Meting Update

প্রশ্ন তোলা হয় মহিলা চিকিৎসকদের রাতের ডিউটিতে না রাখার সরকারি বিজ্ঞতিতে। নিরাপত্তা ইস্যুতে এদিন সিব্বাল ও জুনিয়ার ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের মধ্যে বদানুবাদ হতে দেখা যায়।

আরো পড়ুন : SC on RG Kar-LIVE : আরজি কর সুপ্রিম শুনানি এক নজড়ে! CBI জমা করা স্টেটাস রিপোর্ট নিয়ে কী জানাল প্রধান বিচারপতি

Leave a Comment