Krishnanagar : ছাত্রী মৃত্যু কান্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, হত্যা নাকী আত্মহত্যা ? কী জানাযাচ্ছে ….
Krishnanagar
কেয়া সরকার : লক্ষ্মী পুজোর দিন কৃষ্ণনগরের ছাত্রী দেহ উদ্ধারের পর থেকে উঠে আসছে বিভিন্ন তত্ব। মাথাচাড়া দিচ্ছে নানান প্রশ্ন। সূত্র ধরে ধরে এগোচ্ছে তদন্তকারী দল। উঠে আসছে মৃতার প্রেমিকের বিচ্ছেদ এবং নতুন সম্পর্কের তত্ব। অবশ্য গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্টে কনো প্রকার ধর্ষণের উল্লেখ করা হয়নি। তদন্তকারীর দলের কাছে এবার উদ্ধার করার বিষয় হল মৃত্যুর রহস্য উন্মোচন। বিভিন্ন সূত্র ধরে ধরে এগোচ্ছে তদন্তকারী দল।
Table of Contents
শোনা যাচ্ছে, ছাত্রী খুনে ধৃত প্রেমিক যে ৪০ হাজার টাকা মৃত ছাত্রীকে ধার দিয়েছিল, সেই টাকা ফেরত পেতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছিল। কারন সেই টাকা ফেরত নিয়ে বাইক কেনার পরিকল্পনা করেছিল ধৃত। কোন পছন্দের বাইক কীনবেন তা নিয়ে ইন্টারনেটে। একপরকার স্থির করে নিয়েছিলেন টাকাটা ফেরত নিয়ে কালীপুজোর রাতে বাইকটি বুক করবেন।
Sensational information is emerging in the case of student death
Murder or suicide?

সেই কারনে টাকাটার জন্য বারবার প্রেমিকাকে টাকাটার জন্য তাগাদাও দিচ্ছিলেন। ঘাঁটাঘাঁটিও করেছিলেন এছাড়াও নতুন সম্পর্কে জড়িয়েছিল ধৃত। আবার মৃতার ফোনে ধৃতর নম্বর সেভ ছিল হাজব্যান্ড নামে। তাহলে কী গোপনে ধৃতকে বিয়ে করেছিল কৃষ্ণনগরের মৃত ছাত্রী। এখানেই থেমে নেই প্রশ্ন, মৃত ছাত্রী ও ধৃতর প্রমের মাঝে কী তৃকোন প্রেমের অশান্তি শুরু হয়ে ছিল ? কারন ছাত্রীর দেহ উদ্ধারের দিন ধৃত যুবক নাকি দীর্ঘক্ষণ সেই বান্ধবীর সঙ্গে একসাথেই ছিলেন।
আরো পড়ুন : A terrible fire in the hospital : সাতসকালে ESI হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
সেই কারনেই অশান্তির জেরেই কী ওই ছাত্রীর মৃত্যু ? একেরপর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। তদন্তকারীর একাংশ মনে করছেন,টাকা নয় তৃকোণ প্রেমের কারনে অশান্তি বিচ্ছেদ পর্যন্ত পৌঁছয়। এরপর ১৬ তারিখ রাতে প্রবল অশান্তির পর বিচ্ছেদ হয়। এর পরেই মৃতা সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিয়ে সে লেখে, ” তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”।

এরপরেই ওই ছাত্রী আত্মঘাতী হয়ে থাকতে পারে। সেই কথা মাথায় রেখে তদন্তকারীরা খতিয়ে দেখছে ওই রাতে আত্মঘাতী হওয়ার জন্য কনোও দোকান থেকে কেরোসিন কিনেছিল কি না। তদন্তকারীর দলের কাছে এখন উদ্ধার করার বিষয় হল ছাত্রী মৃত্যু রহস্য।
আরো পড়ুন : Next Chief Justice Of India : অবসর নিতে চলেছে বিচারপতি চন্দ্রচূড়,কে হচ্ছে পরবর্তী প্রধান বিচারপতি ?
