Kolkata Fire incident LIVE : ছুটির সকালে ফের ভয়াবহ অগ্নিকান্ড, নিখোঁজ মোমো কারখানার ৩ নিরাপত্তা কর্মী, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
Kolkata Fire incident LIVE
কেয়া সরকার : ছুটির সকালে ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়। দেশের বিভিন্ন প্রান্তে যখন প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে ঠিক সেই সময় আনন্দপুরের একটি মোমো তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১২টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে আনন্দপুরের নাজিরবাদ রোডে।

এদিকে এই বিধ্বংসী অগ্নিকান্ডের পর থেকে ওই কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ জনের ফোন বন্ধ এবং খোঁজ মিলছে না তাঁদের। তাঁদের নিয়ে পরিবারের লোকজনের মধ্যে বাড়ছে উদ্বেগ।
স্থানীয়রা রবিবার ভোর রাতে এই আগুন লাগতে দেখে। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। স্থানীয়রাই প্রথমে পুলিশ ও দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২টি ইঞ্জিন।
আরো পড়ুন : Delhi : BJP শাসিত রাজ্যে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ! ‘ধর্ষণের রাজধাণী’ বলে গর্জে উঠলেন অভিষেক
কিন্তু কী ভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। আগুন ছড়িয়ে পরার পেছনে তাঁদের অনুমান, এই মমো কারখানায় প্রচুর পরিমান পাম তেল মজুত ছিল। এছাড়াও একাধিক দাহ্য পদার্থও।
আরো পড়ুন : Delhi : BJP শাসিত রাজ্যে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ! ‘ধর্ষণের রাজধাণী’ বলে গর্জে উঠলেন অভিষেক
ওই মোমো কারখানা ইতিমধ্যেই একটি অংশ সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের কর্মীরা। কিন্তু সরু গলির মধ্যে এই কারখানা হওয়ায় আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। এমনটাই জানানো হয়েছে দমকলের এক আধিকারিক।

আরো পড়ুন : LPG Price Hike : বছরের শুরুতেই ধাক্কা ! বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, দেখে নিন কতটা বাড়ল
