Killed 3 Terrorists : যোগী রাজ্যে মুহুর্মুহ গুলির শব্দ ! পুলিশের গুলিতে খতম ৩ সন্ত্রাসী, উদ্ধার বিপুল অস্ত্র

Killed 3 Terrorists : যোগী রাজ্যে মুহুর্মুহ গুলির শব্দ ! পুলিশের গুলিতে খতম ৩ সন্ত্রাসী, উদ্ধার বিপুল অস্ত্র

Contents

Killed 3 Terrorists

সুনিল যাদব : ভোররাতে গুলির শব্দে কেঁপে ওঠল গোটা এলাকা। তখন চলছে খলিস্তানপন্থী সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলিড় লড়াই। সোমবার ভোররাতে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে, সোমবার পিলিভীত জেলায় একটি এনকাউন্টারে পাঞ্জাব পুলিশ পোস্টে গ্রেনেড হামলার সাথে যুক্ত ৩ জন খলিস্তানপন্থী সন্ত্রাসী নিহত হয়।

Table of Contents

পুলিশের তরফে জানানো হয়, তিন সন্ত্রাসীই খালিস্তানি কমান্ডো বাহিনীর সদস্য। ঘটনাস্থল থেকে দুটি একে-সিরিজ অ্যাসল্ট রাইফেল এবং দুটি গ্লক পিস্তল উদ্ধার হয়েছে। উত্তরপ্রদেশের পিলিভীত জেলায় দারুণ সাফল্য পেয়েছে ইউপি ও পাঞ্জাব পুলিশ।

Killed 3 Terrorists
Killed 3 Terrorists
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

File photo of Virender Singh, Gurvinder Singh and Jasan Preet Singh – Photo: UP Police

আরো পড়ুন : Raiganj : শহরে প্রবেশে নিষেধাজ্ঞা! গ্রামীণ টোটো চালকদের বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারী

In the morning, the area shook with the sound of gunfire, 3 pro-Khalistan militants were killed in a police encounter

Two AK-series assault rifles and two Glock pistols and a large quantity of ammunition were recovered from the spot

Three terrorists of the Khalistani Commando Force were wanted in connection with the attack on a police post in Punjab’s Gurdaspur

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন গুরবিন্দর সিং (২৫), বীরেন্দ্র সিং ওরফে রবি (২৩), এবং জসপ্রীত সিং ওরফে প্রতাপ সিং (১৮), সবাই গুরুদাসপুরের বাসিন্দা। এনকাউন্টারের ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের পিলিভীর পুরানপুর এলাকায়।

আরো পড়ুন : New Underwater tunnel : গঙ্গার নিচ দিয়ে চলবে যানবাহণ, কোন রুটে চলবে এবং কোন কোন গাড়ি ?

Killed 3 Terrorists
Killed 3 Terrorists

ঘটনাটি ঘটেছে, সোমবার ভোর ৫টার দিকে পুরানপুর কোতোয়ালি এলাকার হারদোই শাখা খালের কাছে। ভোররাতে গোটা এলাকা গুলির শব্দে কেঁপে ওঠে। আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বুঝতে পারছিল না কী হয়েছে। এদিন পঞ্জাবইউপি পুলিশের যৌথ দল পিলিভীতের পুরানপুর এলাকায় এই বড় সাফল্য পেয়েছে।

এসপি পিলিভীত অবিনাশ পান্ডে জানান, পাঞ্জাব পুলিশের একটি দল এসএইচও পুরানপুর থানায় পৌঁছে জানায় যে পাঞ্জাবের কিছু সন্ত্রাসী যারা একটি পুলিশ ফাঁড়িতে হামলা করেছে তারা পুরানপুর এলাকায় লুকিয়ে আছে। এরপর আমরা তল্লাশি অভিযান শুরু করি এবং জেলার সমস্ত রুটে ব্যারিকেড করা হয়।

আরো পড়ুন : 55th GST Meting : জিএসটি বৈঠকের পরে কী সস্তা, কী দামি? বিমায় GST ছাড়ে কী সিদ্ধান্ত ? রইল সব

Killed 3 Terrorists
Killed 3 Terrorists

এসপি আরো জানান, খামারিয়া পয়েন্টে একটি পুলিশ পিকেট দল একটি বাইকে তিনজন সন্দেহভাজনরা পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালায়, এবং পাল্টা জবাবে, পুলিশ কর্মকর্তারাও। এনকাউন্টারে দুই কনস্টেবলও আহত হয়েছেন। এনকাউন্টারে নিহত তিন সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পান্ডে আরো জানান, গুলিবিদ্ধ খলিস্তানপন্থী ৩ জঙ্গিকে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। আমরা তাদের কাছ থেকে ২টি আক-৪৭, ২ আক রাইফেল, ২টি বিদেশী তৈরি গ্লক পিস্তল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার করেছি।

পাঞ্জাবের গুরুদাসপুরে একটি পুলিশ পোস্টে হামলার মামলায় খালিস্তানি কমান্ডো বাহিনীর তিন সন্ত্রাসীকেই ওয়ান্টেড করা হয়েছিল। পাঞ্জাব পুলিশ তাদের খুঁজছিল। তিনজনেরই অবস্থান পিলিভীতের পুরানপুরে। এই বিষয়ে, পঞ্জাব পুলিশ, পিলিভীত পুলিশের সহায়তায়, সোমবার ভোররাতে তিন অভিযুক্তকে ঘিরে ফেলে। অভিযুক্ত তিনজনই বাইকে যাচ্ছিল। এদিকে, হারদোই শাখা খালের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

Killed 3 Terrorists
Killed 3 Terrorists

আরো পড়ুন : List of canceled 60 trains : টানা ৪২ দিন হাওড়া রুটে বাতিল ৩০ জোড়া ট্রেন,পুরো তালিকা জেনেই যাত্রা করুন

Leave a Comment