Kejriwal Breaking : জেল থেকে বেড়িয়ে বড় ঘোষনা কেজরীবালের! ইস্তফা দিচ্ছেন মুখ্যমন্ত্রী পদ থেকে
Kejriwal Breaking
তীর্থঙ্কর মুখার্জি : সুপ্রিম কোর্ট থেকে দু’দিন আগে জামিন পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। এরপরেই আজ রবিবার বড় ঘোষণা করলেন কেজরীবাল। আজ আম আদমি পার্টির দলিয় সভায় যোগ দেন তিনি। সেই দলিয়সভা থেকেই তিনি ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি।
Table of Contents
জেলে থাকাকালীন বিরোধীরা একাধিকবার মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরীবালের ইস্তফার দাবি করলেও ,তা পাত্তা দেননি। কিন্তু জামিন পেতেই এবার ইস্তাফার ঘোষণা করলেন কেজরীবাল। পাশাপাশি তিনি এউ জানান, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, অর্থাৎ যাকে কেজরীবালের আগেই আবগারী দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে হয়েছিল সেই সিসোদিয়াও মুখ্যমন্ত্রী পদে বসবেন না।
Delhi CM Arvind Kejriwal says he will resign in next 2 days ,seeks early polls
অর্থাৎ দিল্লির উপনির্বাচন না হওয়া পর্যন্ত আম আদমি পার্টির দলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। এই ঘোষণার পরই কেজরী বলেন, “আমি প্রতিটি মানুষের দরজায় যাব, তাদের সমর্থন চাইব। জনগণ যদি চায়, তবে তিনি আবার ক্ষমতায় ফিরবে।” কেজরীবাল দাবি করেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা হতে চলেছে। নভেম্বর মাসে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের সাথেই যেন ভোট করানো হয়।

আরো পড়ুন : Awards Ceremony-24 : “রোটারি ক্লাব অফ কসবার” তরফে আইনজীবী তীর্থঙ্কর মুখার্জিকে বিশেষ সম্মান জ্ঞ্যাপন !