Jaldapara 24 hrs Wildlife, tourist crowds : জলদাপাড়ায় পর্যটকদের উপচেপড়া ভিড় ! কারনটা জানলে এখনি ছুটবেন ডুয়ার্সের জঙ্গলে
Jaldapar Sanctuary
অনুশিবা সেন : জঙ্গল প্রেমিদের কাছে জলদাপাড়া ( (Jaldapara)একটা অন্য আবেগ। এই পর্যটন স্থলে আচমকাই পর্যটকদের উপচে পড়া ভিড়ে খুশি পর্যটন ব্যবসায়ীরা। জলদাপাড়ার মুল আকর্ষণ হলং বাংলো।
Table of Contents
কিন্তু সেই হলোং কিছুদিন আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পর্যটন নির্ভরশীল ব্যবসায়ীরা এক প্রকার ধরেই নিয়েছিল জলদাপাড়া অভয়ারণ্য (jaldapara wildlife sanctuary)থেকে মুখ ফিরাবে পর্যটকেরা।
আরো পড়ুন : SC-RG Kar’s case 7th phase : শেষ হল আরজি কর মামলার সপ্তম দফার শুনানি, কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Animal roaming in Jaldapara
Elephants, rhinos and deer have come out of the Jaldapara sanctuary
Tourists are flocking to see the wildlife up close

ব্যবসায়ীদের মুখে চওড়া হাসির কারণ হয়ে উঠেছে বন্যপ্রাণী। আচমকাই জলদাপাড়া সংলগ্ন জঙ্গল জুড়ে দেখা মিলছে হাতি (Elephant),হরিণ (Deer), বাইশন (Baison)। সকাল ও বিকেলের দিকে এদের বিচরন বেশি বলে জানা গিয়েছে।

আরো পড়ুন : Kill the ration dealer : বাড়ি থেকে র্যাশন না দেওয়ায় খুন হতে হল রেশন ডিলারকে! পালাতক অভিযুক্ত মা ও ছেলে
এই খবর ছড়িয়ে পড়তেই জলডাপাড়া ও জলদাপাড়া সংলগ্ন রেসর্ট (Resort) ও হোমস্টে (Home Stay) গুলিতে ভিড় উপচে পড়েছে। আর এতেই চওড়া হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। প্রত্যক্ষ দর্শীরা জানাচ্ছে জঙ্গল সাফারি থেকে জস্তীয় সডকের ধারেই বেশি দেখা মিলছে হাতি ,হরিণ, বাইশনের।

আরো পড়ুন : RG Kar Case in Sumpreme Court : ফের পিছল আরজি করের শুনানি, তদন্তের রিপোর্ট দেখে তবেই শুনানি জানিয়ে দিল তারিখ
ঠিক কোন এলকায় দেখতে পাওয়া যাচ্ছে এই সকল বন্যপ্রাণীকে ?
পর্যটকেরা জানাচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য জঙ্গল সংলগ্ন এলকা বীরপাড়া, মাদারিহাটে এবং তোর্ষা ব্রীজে এলেই দেখা মিলছে এই দৃশ্য। হাতি (Elephant), গন্ডার (Rhino) বা হরিণের (Deer) পাল দেখতে কেইবা না চান। আর সেই সুযোগ পেয়ে খুশি জঙ্গল প্রেমীরা।

আরো পড়ুন : Live US Breaking News : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি হাসলেন ট্রাম্প! জয়ী হয়েই কী জানালেন তিনি
