ISRAEL-NASRALLAH KILLED : বিমান হামলায় খতম জঙ্গি প্রধান নাসরাল্লা ও শীর্ষ কমান্ডার ! নিশ্চিত করল জঙ্গি সংগঠন হেজবুল্লা
ISRAEL-NASRALLAH KILLED
তীর্থঙ্কর মুখার্জি : লেবানের সক্রিয় জঙ্গি সংগঠনের নাম হেজবুল্লা। সেই জঙ্গি সংগঠনের প্রধান ছিলেন নাসরাল্লা। শুক্রবার হেজবুল্লার সদর দপ্তর লেবানের বেইরুটে ইজরায়েল বিমান হামলা চালায়। সেই বিমান হামলায় মৃত্যু হয় হাসান নাসরাল্লা। আর হেজবুল্লা প্রধানের মৃত্যুতে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনটির কাছে একটি বড় ধাক্কা।
Table of Contents
এর জেরে জঙ্গি কার্যকলাপ চালাতে কিছুটা হলেও ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু ঘুরপাক খাচ্ছিল একটি প্রশ্ন সত্যি কী মারা গিয়েছে জঙ্গি প্রধান হাসান নাসরাল্লা ? যদিও সেই বিষয়ে শনিবার সকালে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করে জানায়, এই হামলায় নাসরাল্লার মৃত্যু হয়েছে।

বাঁচার প্রশ্নই নেই কারন সেখানে চোখের পলকে ৮t০টিরও বেশি বোমার হামলা চলে। শেষপর্যন্ত ইজরায়েলের সেই দাবিতে শনিবার বিকেলে শিলমহর দেয় হাজিবুল্লা সংগঠনের তরফেও। জঙ্গি সংগঠনের প্রধানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। জঙ্গি সংগঠনের কর্মকর্তারা জানান, শনিবার ভোরে তারা নাসরাল্লার দেহ সনাক্ত করেছেন।

অপরদিকে লেবানের স্বাস্থ্য মন্ত্রকের তরফেও এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-র হামলায় ৬ জন নিহত হয়েছেন এর মধ্যে সংগঠনের প্রধান হাসান নাসরাল্লা এবং আরেক শীর্ষ কমান্ডার আলি কারাকিরও।
Terrorist leader Nasrallah was killed in an airstrike
Families sit on the ground in Beirut’s Martyrs Square after fleeing Israeli air attacks in the city’s southern suburbs
Israel kills Hezbollah leader Hassan Nasrallah in air strike on Beirut
এছাড়াও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন এই হামলায়। লেবানন এবং ইরানে হেজবুল্লা জঙ্গি সংগঠনটির কার্যকলাপ বৃদ্ধিতে সংগঠনের প্রধান হাসান নাসারাল্লাই ছিল মুল ভুমিকায়। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে হেজবুল্লাকে নেতৃত্বে দিয়েছেন।

Families sit on the ground in Beirut’s Martyrs Square after fleeing Israeli air attacks in the city’s southern suburbs
আরো পড়ুন : 37 children died due to drowning : ‘জিতিয়া’ উৎসসবের স্নান ! ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭টি শিশু সহ অন্তত ৪৬ জন

আরো পড়ুন : High alert in Jaldapara : এলকায় লিকুয়ে গন্ডার চোরাশিকারিরা, চলছে চিরুনি তল্লাশি, জারি হাই অ্যালার্ট
