ISL 2024-25 CFC Vs MSC:ISL-এ চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে প্রথম জয় মহমেডান স্পোর্টিংয়ের
ISL 2024-25 CFC Vs MSC
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়ের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল মহমেডান স্পোর্টিংয়। আইএসএলে এটাই তাদের প্রথম জয়। ৩৯ মিনিটে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে একমাত্র গোলটি করেন মহমেডানের লালরেমসঙ্গা ফানাই। ফানাই গোটা খেলায় চেন্নাইয়িন এফসির ডিফেন্সের মাথাব্যাথার কারন হয়ে দাড়িয়েছিলেন।
Table of Contents
তবে এবারে আইএসএলে ঘরের মাঠে প্রথম দুটি ম্যাচ খেলেছিল মহমাডান। কিন্তু একটিতেও জিততে পারেনি। প্রথম ম্যাচে হারতে হয় ডুরান্ড কাপজয়ী নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করে মহমাডান। তৃতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল ফানাইয়ের দল মহমেডান।
ISL 2024-25 : Mohammeden sporting gets first -ever win in the league, beats Chennaiyin FC 1-0
ISL 2024-25 CFC Vs MSC
মহমেডান ক্লাবের ১৩৩ বছরের ইতিহাসে জায়গা করে নিল মিজোরামের তরুন ফুটবলার ফানাই। কারন তাঁর হাত ধরেই আইএসএলে প্রথম জয় পেল মহমেডান ক্লাব। তবে চেন্নাইয়িনয়ন এফসির তরুণ বাঙালি গোলরক্ষক শমীক মিত্র বেশ কয়েকটি নিশ্চিত গোল রক্ষা করেন। নচেৎ মহমাডানের গোলের ব্যবধান আরো বাড়তো।

আরো পড়ুন : WBSEDCL : পুজোর মুখে বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা মন্ত্রী অরুপ বিশ্বাসের ! এক নম্বরেই সব সুবিধা, রইল বিস্তর
তিনটি ম্যাচে তিনটিতে জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাঞ্জাব এফসি। দ্বতীয়তে স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি এবং তৃতীয় স্থানে জামশেদপুর এফসি। বেঙ্গালুরু ও জামশেদপুর দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে তাঁরাও সবকটি ম্যাচ জিতেছে। মোহনবাগান দুটি ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
এদিকে মহমাডান লিগের ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে। এবারের আইসিএলে কলকাতা থেকে মোট ৩টি ক্লাব খেলছে। মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গল এবং আইলিগে জিতে আইএসএলে তৃতীয় দল হিসেবে উঠে এসেছিল মহামাডান।

