IRAN Live Updates : আকাশে যুদ্ধবিমানের গর্জন!সোদি আরবে আটকে রায়গঞ্জের বসিন্দা, বাংলার আর কারা যুদ্ধক্ষেত্রে আটকে
IRAN Live Updates
মুনাই ঘোষ : মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের গর্জন। মুহুর্মুহু মিসাইলের ঝলকানি। যুদ্ধের দামামা কবে স্তব্ধ হবে? উত্তর খুঁজছে সোদি আরবে বেড়াতে এবং কর্মসূত্রে আটকে পরা ভারতীয়রা।
আরো পড়ুন : Raiganj : বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনা ! হোলির সকালে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত ১ মহিলা

এইদিকে ইজরায়েল-আমেরিকা সাথে ইরানের সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে। আর সেই যুদ্ধের আতঙ্ক ছুঁয়ে গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক সাধারন পরিবারকে।
কর্মসূত্রে সৌদি আরবে জোদ্দায় রয়েছেন রায়গঞ্জের শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। এই হলিতে রায়গঞ্জের বীরনগরের বাড়িতে ফেরার কথা। ভারতে ফেরার জন্য ২ মার্চ বিমানের টিকিটও কাটাছিল।
শুভজিৎ বাবুর ইচ্ছে ছিল স্ত্রি-সন্তান সহ পরিবারের সাথে হোলিতে সময় কাটাবেন। কিন্তু বর্তমানে যুদ্ধের আবহে এয়ার ইন্ডিয়ার একাধিক টিকিট বতিল হওয়ায় পরিবারের কাছে ফেরা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।
এইদিকে সামীর ফেরার অপেক্ষায় রায়গঞ্জের বীরনগরের বাবার বাড়িতে দুই ছোট সন্তানকে নিয়ে রয়েছেন শুভজিৎ-এর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তাঁর স্বামীর সাথে শনিবার শেষবার ফোনে কথা হয়েছে।
এই উদ্দেগ শুধু রায়গঞ্জই নয়, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু প্রবাসী শ্রমিকদের নয়, ছুঁয়ে গিয়েছে বিনোদন জগতের অরিচিত মুখকেও। দুবাই ও মদিনায় আটকে পড়েছেন বাংলার পরিচিতি মুখেরাও। সেই তালিকায় রয়েছেন বাংলার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কন্যা প্রিয়দর্শণী। পরিজনদের চোখে মুখে উৎকন্ঠার ছবি।
ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা দৃশ্যত কুয়েতে মার্কিন দূতাবাস কম্পাউন্ডে আঘাত করেছে, অন্যদিকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার যুদ্ধের বিস্তারের সাথে সাথে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যেখানে অবাধ্যতার বিবৃতি এবং ক্রমবর্ধমান হতাহতের ঘটনা ঘটেছে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
