Internship Scheme-24 : বেকার যুবকরা পাবে মাসে ৫০০০ করে ভাতা, জেনে নিন আবেদনের শেষ তারিখ

Internship Scheme-24 : বেকার যুবকরা পাবে মাসে ৫০০০ করে ভাতা, জেনে নিন আবেদনের শেষ তারিখ

Internship Scheme-24

মিষ্টু মুখার্জি : স্নাতক পাশাপাশি করে আর বেকার বসে থাকতে হবেনা। চাকরির জন্য হেন্যহয়ে ঘুরতেও হবে না আর। দেশের এই যুব সমাজের জন্যই “প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ চালু করেছে কেন্দ্র। এই স্কিমের মাধ্যমে দেশের বড় বড় সংস্থায় এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন যুবক-যুবতীরা। ইন্টার্নশিপ চলাকালীন মাসে ৫০০০ করে পাবেন ইন্টার্নরা।

দেশের যুবক-যুবতীর যাতে ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজ করার সুযোগ পান, সেই লক্ষ্যেই কেন্দ্রের এই স্কিম। কেন্দ্রের ঘোষনা অনুযায়ী গত ৩ অক্টোবর এই স্কিমের উদ্বোধন হয়। চলতি বছরে ১.২৫ লক্ষ মতো যুবক ও যুবতী ১২ মাসের এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

PM Internship Scheme 2024 Rs 5000 per Month

Internship positions are available in top companies across various sector. Some of the companies include….

ITC

RELIANCE

TATA GROUP

TCS

INFOSYS

WIPRO

MAHINDRA

MARUTI SUZUKI

HINDUSTAN UNILRVER

ICICI BANK

HDFC BANK

আরো পড়ুন : Nabanna Meting : শেষ হল প্রায় দুই ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠক, এবার কোন পথে ডাক্তাররা ?

Internship Scheme-24
Internship Scheme-24
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই স্কিমের মুল উদ্দেশ্য হল, এই ইন্টার্নশিপের মধ্যদিয়ে যুবক ও যুবতীরা কাজের অভিজ্ঞতা সঞ্চয় করবে। সেই অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ কর্মীদের সহজেই কাজে লাগাতে পারবেন সংস্থাগুলি।

এবার জেনে নেওয়া যাক এই ইন্টার্নশিপের জন্য কারা যোগ্য

আবেদনকারীদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। ইন্টার্নশিপে আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ২৪ বছরের মধ্যে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যুবক-যুবতীরা এই পিএম ইন্টার্নশিপ স্কীমে আবেদন করতে পারবেন। OBC (NCL) এর জন্য 3 বছরের এবং  SC এবং  ST এর জন্য 5 বছরের উচ্চ বয়সের ছাড় পাবে।

এই স্কিমে কারা আবেদনের যোগ্য নয় ?

কেন্দ্রের তরফে জানানো হয় সবাই এই স্কিমে আবেদন করতে পারবে না। ২১ বছরের কম এবং ২৪-এর বেশি বয়স হলে আবেদন করা যাবে না। যাদের শিক্ষাগত যোগ্যতা, আইটিআই, আইআইএম, এনআইটি থেকে পাশকরা এবং এমবিএ, সিএস, সিএ সহ এমবিবিএস গ্র‍্যাজুয়েটরাও এই স্কিমে আবেদন করতে পারবেন না। এছাড়াও যাঁদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁরাও এই স্কিমের যোগ্য নন। পাশাপাশি রাজ্য কিংবা কেন্দ্রীয় কনো স্কীমের অধীনে ইন্টার্নশিপ করলেও আবেদন করা যাবে না।

এছাড়াও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের অধীনে অ্যাপ্রেন্টিসশিপ করা হয়ে থাকলে এই স্কিমে আবেদন করা যাবে না। ২০২৩-২৪ অর্থবর্ষে যদী আবেদনকারী বা তাঁর স্ত্রী কিংবা পিতামাতার ইনকাম ৮লক্ষের বেশি হয়, সে ক্ষেত্রেও এই স্কিমে আবেদন করা যাবে না। এছাড়াও পরিবারের কেউ রাজ্য কিংবা কেন্দ্র সরকারের স্থায়ী চাকুরিজিবী হয় তাহলে এই স্কিমে আবেদন করা যাবে না।

Internship Scheme-24
Internship Scheme-24

আরো পড়ুন : Terrorist Attack- died 7 : সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল উপত্যাকা, গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু ৬ শ্রমিক ও ১ চিকিৎসক

ইন্টার্নশিপের সময় কত টাকা করে ভাতা পাবে ?

ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ৫ হাজার করে ভাতা পাবেন ইন্টার্নরা। এই ভাতার সাড়ে চার হাজার টাকা দেবে কেন্দ্র। আর ৫০০ টাকা দেবে সংশ্লিষ্ট কোম্পানি। এছাড়াও কোর্সের শেষে এককালীন ৬০০০ টাকা পাবে ইন্টার্নরা।

কোর্সের পর থাকছে চাকরীর সুযোগ

কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশের ৭৩৭টি জেলায় মোট ২৪টি সেক্টরে আবেদনকারীরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। দেশের ৫০০টি সংস্থায় করার সুযোগ পেয়ে যাচ্ছে যুবক ও যুবতীরা। অর্থাৎ ইনফোসিস, উইপ্রো, এবং আইসিআইসিআই ব্যাঙ্কের মতো সংস্থায় কাজ করার সুযোগ পাবেন ইন্টার্নরা।

ইন্টার্নশিপের জন্য শুরু আবেদন

চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের পিমইন্টার্নশিপের স্কিমের জন্য আবেদন গ্রহন শুরু হয়েছে অক্টোবর মাসের ১২ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। ইন্টার্নশিপ শুরু হবে ২ ডিসেম্বর থেকে।

আবেদনের পদ্ধতি

শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহন হবে। যে ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে সেটি হল www.mpintership.mca.gov.in । প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে প্রয়োজনীয় নথি ও তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে করতে হবে। এরপর আপনি কোথায় এবং কোন সেক্টরে, কী কাজ করতে চান, সেটাও বেছে নিতে পারবেন। আবেদনের জন্য কনো প্রকার অর্থ লাগবে না। তবে আবেদন করলেই যে সুযোগ পাওয়া যাবে তা কিন্তু নয়।

আরো পড়ুন : Cyclon DANA Live Updates : রক্তচক্ষু নিয়ে ১২০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “ডানা”, প্রস্তুত NDRF

Internship Scheme-24
Internship Scheme-24

Leave a Comment