High alert in Jaldapara : এলকায় লিকুয়ে গন্ডার চোরাশিকারিরা, চলছে চিরুনি তল্লাশি, জারি হাই অ্যালার্ট
High alert in Jaldapara
অনুশিবা সেন : জলদাপাড়ায় চোরাশিকার রুখতে বিশেষ ভাবে তৎপর হয়েছে বনদপ্তর। এমন চিত্রই দেখা গেল শুক্রাবার। গোপন সূত্রে বন বিভাগের কাছে খবর আসে জলদাপাড়া এলকায় গা ঢাকা দিয়ে রয়েছে চোরাশিকারিরা। সুযোগ বুঝেই জলদাপাড়ায় গন্ডার শিকার করের। এরপরেই তৎপর হয়েই তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে বনদপ্তর।
Table of Contents
শুক্রবার আলিপুর দুয়ার জেলার জলদাপাড়ার জাতীয় উদ্যানের ( Jaldapara National Park ) সীমান্ত এলকা এবং আশেপাশের সমস্ত গ্রামেই চলে চিরুনি তল্লাশি। জারি করা হয়েছে হাই এলার্ট। কারন এর আগে ২০২১ সালের ৪ঠা এপ্রিল চিলাপাতা রেঞ্জের বানিয়া বিটের একটি পূর্ণবয়স্ক গন্ডারকে শিকার করেছিল চোরাশিকারিরা। সেই ঘটনার কথা মাথায় রেখেই বিশেষ সূত্রে পাওয়া খবরকে গুরুত্ব দিয়ে দেখছে বনকর্তারা।

আরো পড়ুন : 37 children died due to drowning : ‘জিতিয়া’ উৎসসবের স্নান ! ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭টি শিশু সহ অন্তত ৪৬ জন
High alert in Jaldapara
The forest department has been particularly active to prevent poaching in Jaldapara
জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বন আধিকারিক পারভিন কাশোয়ান জানান, গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চোরাশিকারির একটি দল জলদাপাড়ায় ঢুকে গন্ডার শিকার করতে পারে। এরপরেই শুক্রবার সন্দেহভাজন ব্যক্তি এবং পুরোনো শিকারিদের গতিবিধির উপর নজরদারি চালানো হয়।

আরো পড়ুন : Daily Wage Hike : বাড়ল ঠিকা শ্রমিকদের ন্যূন্তম মজুরি, কতোটা বাড়ল ? কবে থেকে হবে কার্যকর ? রইল বিস্তর
পাশাপাশি সন্দেভাজন স্থান তোর্সা নদীর চর ও পরেও তল্লাশি চালানো হচ্ছে। নজর রাখা হচ্ছে স্থানীয় হোটেল, হোমস্টের ওপরও। সমস্ত টিম প্রতি মুহুর্তে সর্বদা সতর্ক রয়েছে। এছাড়াও বনবিভাগের পক্ষ থেকে গন্ডারদের চলাচলের স্থান গুলিতে নজড়দারি জোর দার করা হয়েছে।
অভিযান এতোটাই আটোসাটো করা হয়েছে যে, শুক্রবার যানবাহন থামিয়েও চলে তল্লাশি। এছাড়াও জঙ্গলের ভেতরে ডগ স্কোয়ার্ডের সাহায্যে চিরুনি তল্লাশি চালানো হয়। এই তল্লাশি জারি থাকবে বলেও জানানো হয়েছে বন আধিকারিকের তরফে।

আরো পড়ুন : ISL 2024-25 CFC Vs MSC:ISL-এ চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে প্রথম জয় মহমেডান স্পোর্টিংয়ের
